মীর আলীমুলাহ গঙ্গুহির মধ্যে সৃষ্টিগতভাবেই উত্তপ্ততা ছিলো। উত্তাপের বহিঃপ্রকাশ এবং চিশতিয়া তরিকার নেসবতের তপ্ত ভাব তাঁর মধ্যে বিদ্যমান ছিলো। এ রকম হাল তালেবে মাওলার জন্য ঈর্ষণীয় ব্যাপার বটে। সারা জীবনই তিনি মহব্বতের উত্তাপে উত্তপ্ত অবস্থায় অতিবাহিত করেছেন। শায়েখ মির্জা মাযহারের জীবদ্দশায়ই তিনি ইনতেকাল করেছিলেন। তাঁর স্ত্রীও শায়েখ মির্জা সাহেবের কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। তিনিও আলাহ্প্রেমে উন্মত্ত ছিলেন। মীর আলীমুলাহ তাঁর স্ত্রীর ইনতেকালের পর স্বপ্নে দেখেছিলেন, তিনি স্বামীকে বলছেন, ফেরেশতারা আমাকে আলাহ্তায়ালার দরবারে নিয়ে গিয়েছিলো। তখন আমি অসীম নূরের মধ্যে নিজেকে নিমজ্জিত পেলাম। এমতাবস্থায়ই আমি আমার কাম্যসত্তার দিকে দৌড়াতে লাগলাম। তখন আমার জন্য মাগফেরাত ও রহমতের দ্বার উন্মুক্ত হয়ে গেলো। আলহামদু লিলাহ্! ৮. শায়েখ মুরাদুলাহ ওরফে গোলাম কাকী তিনি হজরত মির্জা মাযহারের জলীলুল কদর খলীফা ছিলেন। এলেম ও আমলে উচ্চতর বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি ওই জমাতের অন্তর্গত সালেক ছিলেন, যাদেরকে হজরত শায়েখ আবেদ সুনামী তরবিয়তের জন্য মির্জা সাহেবের হাওলায় প্রেরণ করেছিলেন। তিনি তাঁর তরবিয়তের বরকতে তরিকার শেষ মাকামসমূহ অর্জন করে খেলাফতপ্রাপ্ত হয়ে বাংলা অঞ্চলে তালেবগণের প্রত্যাবর্তনস্থল হয়েছিলেন। তাঁর কামালতের সুখ্যাতি ওই অঞ্চলের লোকদের হৃদয় আকর্ষণ করতো। তাঁর উত্তম চরিত্র এবং পরিপূর্ণ গুণাবলীর খুশবু মস্তিককে সুবাসিত করতো। তাঁর মাধ্যমে বহু তালেব খাতিরজমা ও চৈতন্য লাভ করে আলাহ্র দরবারে মকবুল হয়েছিলেন। তন্মধ্যে মোহাম্মদ গাউছের হাল ছিলো বিশুদ্ধ। তাঁর সাথীগণের মধ্যে মোহাম্মদ দানেশ ও মোহাম্মদ দরবেশ তাঁর কাছ থেকে ফায়দা হাসিল করেছিলেন। মোহাম্মদ দানেশের বাতেনী নেসবত তাঁর অনুগ্রহে ফানায়ে কলব ও ফানায়ে নফসের ঊর্ধ্বে পেঁৗছেছিলো। হুজুরী ও চৈতন্য, দৈহিক ও মানসিক অসারতা, যা ফানায়ে নফসের বৈশিষ্ট্য, তা তাঁর অর্জিত হয়েছিলো। মোহাম্মদ দরবেশ অনেক বাতেনী উন্নতি লাভ করেছিলেন এবং কামালাতের নেসবত লাভ করেছিলেন। শায়েখ মুরাদুলাহ তালেবগণের আছানীর জন্য ঊদুর্ভাষায় কোরআন মজীদের তাফসীর লেখার ইচ্ছা করেছিলেন। ১৫ তখন তাঁর শায়েখ মির্জা মাযহার তাঁকে মানা করে দিলেন। বললেন, তরিকার নূর প্রসারিত করাই খলুসিয়াত ও এহসানের মর্তবা লাভের ওসিলা। সময় একাজেই ব্যয় করা উচিত। জিকির ও মোরাকাবা ছাড়া আর অন্য কোনো আমল করা উচিত নয়। শায়েখ মির্জা মাযহারের ওফাতের পূর্বেই তাঁর ইনতেকাল হয়েছিলো।
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।