মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মাআলাহ্‌ (মাইয়াত) এর নূর চমকাতো। তাঁর মধ্যে সুদৃঢ় নিমজ্জন এবং সুদীর্ঘ বেখোদী (আত্মহারা) অবস্থা বিরাজ করতো। শায়েখ মির্জা মাযহারের প্রতি তাঁর মহব্বত ছিলো প্রবল। মহব্বতের গালবার কারণে তিনি শায়েখের কাছে লিখিত পত্রে সালামের পরিবর্তে লিখেছিলেন কুরবানাত শোয়াম (আমি আপনার উপর কোরবান)। স্বীয় জন্মভূমি থেকে তিনি যখন শায়েখের জিয়ারতের উদ্দেশ্যে আসতেন, তখন পথ চলার কষ্টে ক্লান্ত হয়ে যেতেন। তখন তাঁর শায়েখের মর্যাদা স্মরণ করে দেহ মনে জোশ ও প্রেরণা সৃষ্টি করে নিতেন এবং পুনরায় পথ চলা শুরু করে দিতেন। একবার তিনি হজরত বড় পীর সাহেবকে স্বপ্নে দেখলেন এবং তাঁর পদচুম্বন করতে চাইলেন। হজরত বড় পীর সাহেব তাঁকে বললেন, এ কী রকম কাজ? তিনি বললেন, হে রসুলুলাহর পুত্র! এটাতো আমাদের মতো ফকীরদের সৌভাগ্য। একথা শুনে তিনি খুবই খুশি হলেন এবং তাঁর হালের প্রতি মেহেরবানি করলেন। আরেক রাতে তিনি স্বপ্নে দেখেন, চিশতিয়া তরিকার আকাবেরগণ যেমন হজরত শায়েখ ফরীদউদ্দীন গঞ্জেশকর এবং শায়েখ আব্দুল কুদ্দুস গঙ্গুহি তশরিফ আনলেন এবং তাঁর বাতেন থেকে নকশ্‌বন্দিয়া তরিকার নেসবত সলব করে নিলেন। তারপর নিজের খান্দানের নেসবত ঢেলে দিলেন। তাঁদের চলে যাওয়ার পর নকশ্‌বন্দিয়া তরিকার বুজুর্গ যেমন মোজাদ্দেদে আলফেসানি এবং হজরত মির্জা মাযহার সেখানে তশরীফ আনলেন। তারপর তাঁরা তাঁর বাতেন থেকে চিশতিয়া তরিকার নেসবত কেটে দিয়ে নকশ্‌বন্দিয়া নেসবত দ্বারা তাঁর সীনাকে ভরপুর করে দিলেন। এমতো সলব ও এলকার আমলের উসিলায় আকাবের বুজুর্গগণের জিয়ারত নসীব হয়েছিলো তাঁর। যার ফলে তাঁর মধ্যে এমন এক হাল প্রকাশ পেয়েছিলো এবং দেহের মধ্যে এমন এক আসারতা প্রভাব বিস্তার করেছিলো যে, আকল প্রায় চলে যাওয়ার উপμম হয়েছিলো। সকাল বেলা তিনি হজরত মাযহারের খেদমতে এসে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন তিনি তাঁকে স্বীয় পীর হজরত আবেদ সুনামীর নিকটে নিয়ে গেলেন। তিনি নিজে বলেন, আলাহ্‌র কসম! আমি তার স্বপ্নের বিষয়ে তাঁর কাছে কিছুই প্রকাশ করিনি। কিন্তু হজরত শায়েখ তাঁর ফেরাসতের নূর দ্বারা সবকিছুই জেনে গেলেন। বললেন, বুজুর্গগণ তার হালের উপর হস্তক্ষেপ করেছিলেন এবং আপন আপন নেসবত এলকা করেছিলেন। কিন্তু সেখানে নকশ্‌বন্দি হজরতগণ পেঁৗছে গিয়েছিলেন এবং আপন খান্দানের নেসবত পুনরায় তাকে দান করেছেন। সে তরিকার যে সকল মাকাম লাভ করেছে, তা সঠিক এবং যথাযথ।

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।