এমন ছিলো, যেনো একজন শায়েখের জন্য এলেম, আকলে সলীম, সুস্পষ্ট কাশফ, বিশুদ্ধ কারামত, বংশমর্যাদা, বাহ্যিক শান-শওকত, ফকিরীর দৌলত এবং স্বল্পেতুষ্টি অপরিহার্য। মৌলভী নাঈমুলাহ তাঁর সম্পর্কে লিখেছেন, তিনি মুসতাজাবুদ্দাওয়াত (যার দোয়া কবুল হয়) ছিলেন। বিষয়টি বহুবার পরীক্ষিত। ওয়ালাহু আ'লাম। ফকীর (লেখক) বলেন, দোয়া কবুল হওয়ার জন্য বাতেনী কামালাত থাকা অপরিহার্য নয়। আলাহ্র মহত্বের সামনে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, হালাল রিজিক, সত্যবাদিতা এবং এখলাস। দোয়া কবুল হওয়ার জন্য এই তিনটি বিষয় জরুরী। লেখক বলেন, তাঁর নেসতবতের হাল এ প্রকারের নয় যে, তা সকলের অনুভূতিতে আসতে পারে। আলাহ্তায়ালা তাঁকে সালামতের সাথে রাখুন।
৬. শায়েখ আবদুর রহমান তিনি ছিলেন শায়েখ মোহাম্মদ মুরাদের ভাই। শায়েখ মির্জা মাযহারের তাওয়াজ্জোহে তিনি উচ্চতর হাল অর্জন করেছিলেন। নেসবত মাআলাহ্ মাইয়াতের হালে তিনি নিমজ্জিত ছিলেন। কাযী ছানাউলাহ পানিপথি তাঁর সম্পর্কে বলেছেন, তাঁর নেসবতের হাল প্রকাশ পেতো। তাই তাঁকে দেখা মাত্র দিল তাঁর প্রতি সম্মানপ্রদর্শনে বাধ্য হয়ে যেতো। হাদিসের বাণী- 'ইযা রুউ জুকিরালহ' (তাদেরকে দেখামাত্র আলাহ্র স্মরণ এসে যায়) তাঁর হালের বেলায় প্রযোজ্য হতো। ৭. মীর আলীমুলাহ গঙ্গুহী তিনি মির্জা মাযহার জানে জানান শহীদের আকাবের খলীফা ছিলেন। জামালী হালের মারেফত অর্জনকারী পুরনো সাথীগণের অন্যতম ছিলেন। তিনি হজরত আবেদ সুনামীর সোহবতও পেয়েছিলেন। তাঁরই নির্দেশে তিনি হজরত মাযহারের খেদমতে গিয়ে মোজাদ্দেদিয়া তরিকার সুলুক পরিপূর্ণ করেছিলেন। তিনি উচ্চতর হাল ও কারামত লাভ করেছিলেন। তাঁর নেসবতে মত্ততা এতো প্রবল ছিলো যে, মোজাদ্দেদিয়া নেসবতের যে বৈশিষ্ট্য সুহু বা চৈতন্য, তা তাঁর মধ্যে প্রবল হতে পারতো না। তিনি মহব্বতে এলাহীর শরাবান তহুরায় মত্ত এবং হুজুরীর আস্বাদে বিভোর থাকতেন। তাঁর জবানে সর্বদাই আশেকগণের আলোচনা হতো। আশেকানা হেকায়েত শুনলে তিনি অশ্রুসজল হয়ে যেতেন। রোদন ছিলো তাঁর হালের আচ্ছাদন। সুরেলা সঙ্গীত তাঁর বুকের মধ্যে জ্বালা সৃষ্টি করতো। তাঁর সোহবতে অন্তরে আলাহপ্রেমের প্রেরণা সৃষ্টি হতো। তাঁর পেশানীতে নেসবত