তিনি একাকী দৌড়ে তাদের পশ্চাদ্ধাবন করলেন। ঢাল তলোয়ারবিশিষ্ট বিশজন ডাকাতকে হামলা করে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মাল ফিরিয়ে আনলেন। 'নিশ্চয় বীর পুরুষকে আলাহ্ ভালোবাসেন' এই বাণী তাঁর মতো ব্যক্তির জন্যই প্রযোজ্য। কাযী ছানাউলাহ পানিপথির দ্বিতীয় সাহেবজাদা শায়েখ সিবগাতুলাহও এলেম হাসিল করেছিলেন। তিনিও মির্জা সাহেবের কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। তাঁরও ইনতেকাল হয় যৌবনকালে। কাযী ছানাউলাহ পানিপথির তৃতীয় সাহেবজাদা মৌলভী দলীলুলাহ এলমে ফেকাহ্ শিখেছিলেন। উসুল ও অন্যান্য বিষয়ের এলেমও তাঁর ছিলো। তিনিও তরিকা ও কলবী শোগল মির্জা সাহেবের কাছ থেকেই শিখেছিলেন। তাঁকে আলাহ্তায়ালা সহী সালামতে রেখেছিলেন। মৌলভী ছানাউলাহ পানিপথির স্ত্রীও ৯ মির্জা মাযহারের বাতেনী ফয়েজ লাভ করেছিলেন এবং ফানা ও বাকার হাল অর্জন করেছিলেন। তিনি তরিকার তালীম দেয়ার এজাযতও পেয়েছিলেন। ওজিফা, বন্দেগী, জিকির ও মোরাকাবা ইত্যাদি নেক আমল তাঁকে আলাহর দরবারে মকবুল বানিয়েছিলো। হজরত মাযহার তাঁর এক মকতুবে এই পবিত্র রমণী সম্পর্কে বলেছেন- মহিলাদের যদি তৌফিক হয় এবং তোমার নিকট থেকে তাওয়াজ্জোহ চায় তাহলে আমার পক্ষ থেকে এজাযত রইলো। হজরত পীরানে কেরামের ওসিলায় আমি দৃঢ় আশাবাদী, তাতে তাছীর হবে। নিজেকে আলাহ্র জিকির ও রসুল করীম স. এর এত্তেবার জন্য আবদ্ধ করে নাও। হকদারদের হক আদায় করা এবং উত্তম চরিত্র গঠন করা অপরিহার্য। তাই হবে সুনাম এবং কামিয়াবীর ওসিলা। ৫. শায়েখ মোহাম্মদ মুরাদ তিনি মির্জা মাযহারের পুরনো সাথী ছিলেন। তিনি তাঁর কাছ থেকেই তরিকা গ্রহণ করেছিলেন। তিনি পয়ঁত্রিশ বছর পর্যন্ত প্রতিদিন শায়েখ মির্জা মাযহারের জিকিরের হালকায় হাজির থেকেছিলেন এবং তাঁর সোহবতের বরকতে তরিকার মাকামসমূহ অর্জন এবং উন্নত নেসবত লাভ করেছিলেন। হজরতের খেদমতে তাঁর এমন বিশেষত্ব ছিলো, যা অন্য সাথীদের ছিলো না। হজরত মির্জা মাযহারের গৃহস্থালীর বিষয়ের জিম্মাদারী তাঁর উপর ন্যস্ত ছিলো। তাঁর সম্পর্কে মির্জা মাযহার বলেছেন, আমার সাথীগণের মধ্যে উচ্চতর নেসবতের দিক দিয়ে তার সমতুল্য আর কেউ নেই। তাঁর সত্তায় অনেক কামালাত সন্নিবেশিত ছিলো। ব্যবসা যেহেতু তাঁর পেশা ছিলো, তাই তালেবগণ তাঁর দিকে ধাবিত হতো না। ১১ তাদের ধারণা
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।