জাহেরী এলেম শিখেছিলেন। এলেম শিক্ষার সময় সারা রাত অধ্যয়ন করতেন তিনি। পানাহারের প্রতি তাঁর আকর্ষণ ছিলো খুব কম। তাঁর কোরআন মজীদ হেফজ ছিলো। এলমে ক্বেরাতে ও তাজবীদে বিশেষ বুৎপত্তি অর্জন করেছিলেন। দৈনিক একুশ পারা কোরআন মজীদ তেলাওয়াত করতেন। তিনি তরিকা গ্রহণ করেছিলেন মির্জা মাযহারের কাছ থেকে। জিকির ও মোরাকাবা তো প্রথম থেকেই হাসিল ছিলো। দৈনিক পঁয়ত্রিশ হাজর বার 'লা ইলাহা ইলালহ্' এর জিকির করতেন তিনি। চাশতের সময় পর্যন্ত মোরাকাবায় বসে থাকতেন। তিনি শায়েখ মির্জা মাযহারের উচ্চ তাওয়াজ্জোহের মাধ্যমে অধিক জিকির, উচ্চতর মাকামের মোরাকাবা ও কারামতের যোগ্যতা হাসিল করে তরিকার এজাযত পেয়েছিলেন এবং মানুষকে জিকির, মোরাকাবা ও সুলুক শিক্ষা দেয়ায় নিয়োজিত হয়েছিলেন। শায়েখ মির্জা মাযহার তাঁর হালের প্রতি অধিক গুরুত্ব প্রদান করতেন এবং তাঁর উন্নতির জন্য গায়েবানা তাওয়াজ্জোহ প্রদান করতেন। তিনি তাঁর এক মকতুবে লিখেছিলেন- আজ পর্যন্ত আমি তোমাকে তাওয়াজ্জোহ দেয়ার ব্যাপারে কোনো অবহেলা করিনি এবং করবোও না। তুমি দৈনন্দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছো। কামালাতে রেসালাতের তাজালীও কোনো কোনো সময় প্রকাশ পাচ্ছে। তুমি সকাল-সন্ধ্যায় পুরুষ ও নারীদের যে হালকা পরিচালনা করছো, তাতে আমি খুব আনন্দিত। পরিপূর্ণ আশা রাখি, আলাহ্তায়ালা তোমাকে দু'জাহানেরই বিজয় দান করবেন। অপর এক মকতুবে লিখেছেন- আহমদউলাহর উপর হাকীকতে কাবার তাওয়াজ্জোহ আছে। দু'তিন দিন পর সে হাকীকতে কোরআনে প্রবেশ করবে। মৌলভী আহমদউলাহ জিকির ও ইবাদতের কঠোর সাধনা করে তরিকতের উচ্চতর মাকামসমূহে পেঁৗছেছিলেন এবং উচ্চ শানের অধিকারী হয়েছিলেন। জাহেরী ও বাতেনী সমস্ত কামালাত অর্জন করে 'আলওয়ালাদু সিররুল্ লিআবীহি' (সন্তান তার পিতার গোপন রহস্য) কথাটির সার্থক প্রমাণ দিয়েছিলেন। তিনি তিরিশ বছরের যুবক ছিলেন। এ বয়সেই তাঁর ইনতেকাল হয়েছিলো। তাঁর পিতা কাযী ছানাউলাহ পানিপথি বলেছেন, এই সন্তানের মৃত্যুর বাহ্যিক কারণ ছিলো তার প্রতি আমার অসম্ভব ভালোবাসা। আলাহ্তায়ালা আপন ওলিগণের দিলের মধ্যে অন্যের ভালোবাসা থাকুক তা পছন্দ করেন না। সে কারণেই তিনি তাকে এ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আমার অন্তরে অন্যের ভালোবাসা থাকতে দেননি। তিনি অত্যন্ত বাহাদুর ছিলেন। কাফেরদের বিরুদ্ধে কয়েকবার জেহাদ করেছিলেন এবং গাজীর মর্যাদা লাভ করেছিলেন। একবার ডাকাতদের একটি দল তাঁর কাছে এসে গেলে তাঁরা খাদেমদের কাছ থেকে কিছু মাল ছিনিয়ে নিলো।
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।