উক্ত মাল ফিরিয়ে দেন এবং তাকে শাস্তি প্রদান করেন। এই মহান পদের যে রকম বৈশিষ্ট্য, তা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি বিখ্যাত ছিলেন। কাযী সাহেবের নিকট মির্জা মাযহারের প্রেরিত অনেক মকতুব আছে। এখানে তার কিয়দাংশ উদ্ধৃত করা হলো- শায়েখ আইনউদ্দীন আজীমাবাদের বাসিন্দা একজন নওজোয়ান। সে তার রোজগার ছেড়ে দিয়ে তরিকা গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে সে তোমার খেদমতে হাজির হতে চায়। তার কলবে নূর হাসিল হয়েছে। রাস্তা অতিμমের কাজ এখনও শুরু হয়নি। সে একজন ভগ্নহৃদয় ব্যক্তি। তুমি তার হালের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করো। আলী রেজা খান আমার কাছ থেকে তরিকা শিখছে। তার পাঁচ লতীফায় জিকির জারী হয়েছে। নফী ইসবাতের আমল শুরু করেছে। সে তোমার হালকায় শামিল হতে চায়। তুমি তার কলব লতীফায় তাওয়াজ্জোহ প্রদান কোরো। কেনোনা এ তরিকার জরুরী কাজ হচ্ছে কলব লতীফার আমল। শায়েখ মির্জা মাযহারের সাথীগণের মধ্যে পীর মোহাম্মদ ও সাইয়্যেদ মোহাম্মদ তাঁর সোহবত গ্রহণ করেছিলেন। তাঁরা তাঁর কাছ থেকে এই তরিকার বিভিন্ন নেসবত লাভ করেছিলেন। ৩. মৌলভী ফজলুলাহ তিনি মৌলভী ছানাউলাহ পানিপথির বড় ভাই ছিলেন। জাহেরী এলেমে তিনি একজন পরিপূর্ণ আলেম ছিলেন। তিনি হজরত শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। পরে হজরত মাযহারের সোহবতের মাধ্যমে ফায়দা গ্রহণ করেছিলেন। তাঁর তাওয়াজ্জোহে তিনি এ তরিকার মাকামসমূহ লাভ করেছিলেন। তিনি অধিক জিকিরকারী এবং আলাহ্র প্রতি দায়েমী মনোযোগী ছিলেন। তাঁর ওফাতের পর মৌলভী ছানাউলাহ পানিপথি অত্যন্ত মনঃকষ্টে ছিলেন। তখন তিনি স্বপ্নে এসে তাঁকে বলেন, ভাই এরূপ চিন্তা ও কষ্টের হেতু কী? 'আলা ইন্না আওলিয়া আলাহি লা খওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ্যানূন' (ওহে শুনে রাখো, আলাহ্র ওলীগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না)। এটা কোরআনের আয়াত। আখেরাতের জগতে আলাহ্তায়ালা আমাকে অনেক সুখ ও নেয়ামত দান করেছেন, যা বর্ণনা ও গণনার বহির্ভূত। ৪. মৌলভী আহমদুলাহ তিনি মৌলভী ছানাউলাহ পানিপথির জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি হজরত মাযহারের বিশেষ সাথী ছিলেন। তিনি তাঁর পিতা এবং অন্যান্য আলেমগণ থেকে
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।