মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

সাহেবকে প্রশ্ন করলেন, তুমি কী আমল করো যে ফেরেশতারা এই মহফিলে তোমার জন্য জায়গা ছেড়ে দিয়েছে? একথা সত্য যে, আমি হজরত মির্জা মাযহারের কামেল খলীফাগণের সাথে মিলিত হয়েছি। মোজাদ্দেদিয়া তরিকার ফয়েজ ও বরকত যা কাযী সাহেবের মধ্যে সন্নিবেশিত হয়েছিলো তা অন্যদের মধ্যে দেখিনি। যদিও কলবধারী সকলেই ওই সমস্ত হাল অনুভব করতে পারে না। সে জন্যই আমি বলি, আমার দৃষ্টিতে এই তরিকার বিশেষ কামালিয়াত তখন তার মতো উচ্চ নেসবতধারী ব্যক্তি ছাড়া অন্য কারও মধ্যে বিদ্যমান ছিলো না। সে জন্য তিনি শায়েখের খলীফাগণের মধ্যে অন্যদের তুলনায় স্বতন্ত্র ছিলেন। মোজাদ্দেদিয়া তরিকার তালেবগণকে এই তরিকার চূড়ান্তে পেঁৗছে দেয়া, সহীহ্‌ মাকামের কাশফপ্রাপ্তি, হাল এবং আলাহ্‌র দরবারে নৈকট্য অর্জন ইত্যাদি, যা এই তরিকার বিশেষত্ব- এসব অর্জনের ক্ষেত্রে তাঁর মতো যোগ্য ব্যক্তি আর কেউ ছিলেন না। সে জন্য শায়েখ মাযহার বার বার আফসোস করে বলতেন, আমার সাথীগণের মধ্য থেকে কেউ উক্ত বৈশিষ্ট্য অর্জনে আমার স্থলাভিষিক্ত হতে পারলো না। ফকীর (এ কিতাবের লেখক) বলেন, তরিকা গ্রহণ করার আসল উদ্দেশ্য হচ্ছে কলবের সাফায়ী অর্জন, গায়রুলাহ্‌র গ্রেফতার থেকে মুক্তি লাভ, সর্বদাই আলাহ্‌র পরিচয় জ্ঞান বিদ্যমান থাকা, বদ খাসলত থেকে দিলকে পবিত্র রাখা, চরিত্র সুসজ্জিত করণ, জিকির ও শোগলের বরকত লাভ, হাল, কাইফিয়ত ও নিমজ্জন লাভ ও মহব্বতের প্রাবল্যে মত্ত থাকা। আলহামদু লিলাহ! এ সব বিষয় মির্জা মাযহারের খলীফাগণের সোহবত লাভের মাধ্যমে সে সময় তাঁদের মুরিদগণ যথাযথভাবে হাসিল করতো, যা দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওই সকল মুরিদ তাঁদের সোহবতে থেকে কলবী যওক-শওকের সাথে খাতিরজমার উচ্চতর নূর অর্জন করেছিলো। হজরত কাযী সাহেব জাহেরী ও বাতেনী কামালতে ভূষিত ছিলেন। তাঁর জীবনের মুহূর্তগুলো ইবাদত বন্দেগীতে ভরপুর ছিলো। দৈনিক একশ' রাকাত নামাজ পড়াকে তিনি ওজিফা নির্ধারণ করে নিয়েছিলেন। তাহাজ্জুদ নামাজে এক মনজিল কোরআন পাঠ করতেন তিনি। যেহেতু সে জমানায় সৎ ও ধর্মপরায়ণ আলেমের সংখ্যা কম ছিলো। সে জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, কাযীর দায়িত্ব গ্রহণ করে মোকাদ্দমার সহী ফয়সালা দিবেন এবং এ পদের যথাযথ হক আদায় করবেন। বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অনভিপ্রেত বিচারিক রোছম (সংস্কার) তাঁর কাছ থেকে কখনও প্রকাশ পায়নি। কাযী সাহেবের সিলমোহর থাকতো এক ব্যক্তির কাছে। একদিন সে কোনো এক লোকের কাছ থেকে কিছু গ্রহণ করেছিলো। তিনি সে বিষয়ে জানতে পেরে

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।