মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আলফে সানি র. এই মাকামগুলোকে বেলায়েতের মাকাম বলেছেন। এরপর এই তরিকার অনুসারীগণ বিভিন্ন প্রকারের বাতেনী কাইফিয়ত দ্বারা নিজেকে সুরক্ষিত রাখেন। মোজাদ্দেদে আলফেসানি র. উক্ত বেলায়েত লাভের পর তাঁর কামালাত ও হাকীকতকে এমন সূক্ষ্ণ বলে চিহ্নিত করেছেন, যা বর্ণ ও বর্ণনা এবং অনুভূতির গণ্ডি বহির্ভূত। তবে এক্ষেত্রে নিরাপদ বিভোরতা এবং অবিরত দৃষ্টিপাত বিদ্যমান থাকে। বরং মকসুদের প্রতি দৃষ্টিপাত করাতে অনুভূতিহীনতা আসে, যা মত্ততার অবস্থা ছাড়াই এই মাকামের সালেকগণের অর্জিত হয়ে থাকে। যার জন্য বাতেন জগতের পরিচ্ছন্নতা এবং প্রশান্তি অপরিহার্য। যে সালেকের এলেম ও কাশফ্‌ অর্জিত হয়, সে সালেক মাকামসমূহে সায়ের করার কালে সর্বদাই তাজালিয়ে এলাহীসমূহ প্রত্যক্ষ করে থাকে। তবে তওহীদের রহস্য ২ নকশ্‌বন্দিয়া তরিকার সালেকদের মধ্যে কম প্রকাশিত হয়। তার কারণ হচ্ছে, হজরত খাজা ওবায়দুলাহ আহরার র. এর তরিকার নেসবত হয়েছিলো দু'দিক থেকে। ৩ তিনি একটি নেসবত পেয়েছিলেন তাঁর পিতা-পিতামহগণ থেকে। তাঁদের নেসবতের চাহিদা অনুসারে তাঁর মধ্যে প্রকাশ পেয়েছিলো তওহীদে ওজুদীর রহস্য। তাঁর অপর নেসবত হাসিল হয়েছিলো নকশ্‌বন্দিয়া খান্দান থেকে, যা পরিপূর্ণ তাকওয়া ও শরীয়ত দ্বারা আলোকিত। হজরত বাকী বিলাহ র. ছিলেন বর্ণিত দুই নেসবতের মাজমাউল বাহরাইন (সন্ধিস্থল)। ৪ হজরত মোজাদ্দেদে আলফেসানি র. ওই দুই নেসবত হাসিল করার পর নকশ্‌বন্দিয়া তরিকার সুলুক গ্রহণ করেন। তরিকতের নেসবতে কদম রাখার পর ওই সালেকের পদস্খলনের আশংকা থাকে, যে সালেক কলবের মাকামে স্থায়ীত্ব ও দৃঢ়তা অর্জন এবং উন্নতিসাধন করতে ব্যর্থ হয়। তওহীদের এলেম এবং মত্ততার প্রাবল্যের কারণে তার দৃষ্টিপাতে প্রতিিμয়া এবং যওক শওক সৃষ্টি হয়। কিন্তু তওহীদের মর্মকথা হচ্ছে- অন্তর থেকে গায়রুলাহ্‌কে সরিয়ে দিয়ে আলাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা, যা নকশ্‌ বন্দিয়া খান্দানের আকাবেরগণ অর্জন করেছিলেন। কারামত প্রকাশের জন্য কঠোর সাধনা অপরিহার্য। কঠিন রেয়াজত ব্যতীত দুনিয়াতে কারামত প্রকাশ পাওয়া দুর্লভ ব্যাপার। কিন্তু মূল কথা হচ্ছে- অবিরাম কলবী জিকির, আলাহর দিকে মনোনিবেশ, চরিত্র সুসজ্জিতকরণ এবং মোস্তফা সলালহু আলায়হি ওয়া সালাম এর সুন্নতের অনুসরণ- এর চেয়ে অগ্রগামী কোনো কারামত নেই। ৫ আলহামদু লিলাহ! এই তরিকার সিলসিলাভুক্ত ব্যক্তিগণের এমতো সৌভাগ্য অর্জিত হয়ে থাকে। এই পুস্তকের যে কোনো স্থানে যদি একথা লেখা হয়- ওমুক ব্যক্তি এই তরিকার উচ্চ মাকামসমূহ এবং সুলুকের চূড়ান্ত অর্জন করেছেন, তাহলে একথার অর্থ হবে, তিনি এই তরিকার মাকামসমূহের কাইফিয়ত, হাল ও নেয়ামত প্রাপ্তিতে ধন্য হয়েছেন। আলাহ্‌ সম্পর্কে এলেম সবসময় তার মধ্যে বিদ্যমান আছে এবং সে নবী করীম স. এর সুন্নতের একনিষ্ঠ অনুসারী।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।