কাযী ছানাউলাহ পানিপথি আঠারো বছর বয়সে জাহেরী এলেম হাসিল শেষে তরিকার খেলাফত লাভ করেছিলেন এবং এলেম প্রসার ও বাতেনের ফয়েজ প্রদানের জন্য আদিষ্ট হয়েছিলেন। তারপর তিনি হেদায়েত ও এরশাদের কাজ শুরু করেন। তিনি তাঁর পীর হজরত মির্জা মাযহারের কাছ থেকে 'আলামুল হুদা' উপাধি পেয়েছিলেন। ৫ তিনি বাল্যবেলায় স্বপ্নে তাঁর দাদা শায়েখ জালাল পানিপথির জিয়ারত লাভ করেছিলেন। তিনি তাঁর হালের উপর বহুত মেহেরবানি করেছিলেন এবং তাঁর পেশানী তাঁর পেশানীর সাথে ঘষে দিয়েছিলেন। ওই বয়সেই তিনি হজরত বড় পীর আব্দুল কাদের জীলানী র. এর জিয়ারতও লাভ করেছিলেন। তিনি তাঁকে তাজা খেজুর দান করেছিলেন। একবার তিনি আমীরুল মুমিনীন হজরত আলীকেও স্বপ্নে দেখেছিলেন। তিনি অতি আনন্দের সাথে কাযী সাহেবের ব্যাপারে মন্তব্য করেছিলেন, 'আন্তামিন্নী বিমানযিলাতি হারুনা মিন মুসা' ৬ (আমার সাথে তোমার ওই রকম সম্বন্ধ যেরকম সম্বন্ধ ছিলো মুসার সাথে নবী হারুনের)। তিনি এই স্বপ্নের তাবীর এভাবে করেছিলেন যে, এ ফকীরের দৈহিক আকৃতি আমার পিতামহ হজরত আলীর মতো। হজরত আলী ওই উক্তির মাধ্যমে তাঁকে এই সুসংবাদ দিয়েছিলেন যে, এই তরিকার খেলাফত সম্ভবতঃ তোমার দিকেই স্থানান্ত রিত হবে। মির্জা মাযহারের পরলোকগমনের পর তিনি হজরত বড় পীর সাহেবকে স্বপ্নে দেখেন। দেখেন, তিনি তশরীফ নিয়ে এসেছেন এবং হজরত মির্জা সাহেবের পরলোকগমণের উপর দুঃখপ্রকাশ করছেন। মির্জা মাযহার কাযী সাহেবের প্রশংসা করে বলতেন, আমার নেসবত এবং তার নেসবতের মধ্যে উচ্চ মর্যাদার দিক দিয়ে সমতা রয়েছে। তবে পরিবেশন ও শক্তির দিক দিয়ে পার্থক্য আছে। সে আমার সাথে যুক্ত আর আমি আমার শায়েখের সাথে যুক্ত। আমার শায়েখ থেকে যে ফয়েজই আমার কাছে পেঁৗছে, সেও তাতে শরীক। তার দোস্ত ও দুশমন আমারও দোস্ত দুশমন। জাহেরী ও বাতেনী কামালাত সমন্বিত করার কারণে সে বর্তমান বিশ্বে আমার কাছে প্রিয়তম ব্যক্তি। তার প্রতি আমার অন্তরে যথেষ্ট গুরুত্ব রয়েছে। কাযী ছানাউলাহ নেক আমল, খোদাভীতি ও ধর্মপরায়ণতার এক মূর্ত প্রতীক। সে শরীয়ত প্রচলনকারী ও তরিকতকে আলোকিতকারী ফেরেশতার গুণাবলীসম্পন্ন ব্যক্তি। ফলে ফেরেশতারাও তাকে সম্মান করে। আমার (লেখকের) মির্জা মাযহারের জবানী শোনার সৌভাগ্য হয়েছে। তিনি বলতেন, কিয়ামতের দিন যদি আলাহ্তায়ালা আমাকে প্রশ্ন করেন, তুমি আমার দরবারে কী নিয়ে এসেছো? আমি জবাব দিবো, ছানাউলাহ পানিপথিকে। একদিন আমি (লেখক) হজরত মাযহারের খেদমতে হাজির ছিলাম। জিকির ও মোরাকাবার হালকা চলছিলো। হজরত কাযী সাহেবও এসেছিলেন। তিনি কাযী
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।