মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশ করতে অক্ষম। মির্জা সাহেব আরও লিখেছিলেন, আলহামদুলিলাহ! আমিও রাস্তার মাথায় বসে আছি। তাঁর ওফাতের অবস্থা ও দাফনের স্থান সম্পর্কে আমাকে লিখে জানিয়ো। কয়েক মাস আর বাকী আছে। আলাহ্‌তায়ালা যেনো এই অধমকে তাঁর রেজামন্দিতে রেখে এ সময়টুকু অতিবাহিত করিয়ে দেন। ২. কাযী মৌলভী ছানাউলাহ পানিপথি কাযী মৌলভী ছানাউলাহ পানিপথি মির্জা মাযহার জানে জানান শহীদের প্রথম দিকের খলীফা ছিলেন। তাঁর নসবনামা এগারো ওয়াসেতায় হজরত শায়েখ জালাল কবীর আওলিয়া চিশতী পর্যন্ত পেঁৗছেছে। আর হজরত জালাল কবীরের নসব পেঁৗছেছে আমীরুল মুমিনীন হজরত ওছমান রা. পর্যন্ত। হজরত কাযী ছানাউলাহ উলামা রব্বানীগণের অন্যতম এবং আলাহ্‌তায়ালার দরবারের নৈকট্যভাজন বুজুর্গ ছিলেন। আকলী ও নকলী (জ্ঞানগত ও বর্ণনাগত) এলেমে তিনি পরিপূর্ণতা অর্জন করেছিলেন। এলমে ফেকাহ্‌ ও উসুলে তিনি মুজতাহিদের স্তরে পেঁৗছেছিলেন। তিনি এলমে ফেকাহ্‌র উপর একটি বিস্তারিত কিতাব লিখেছেন, ২ যার মধ্যে প্রত্যেক মাসআলার উৎস, দলীল এবং চার মাযহাবের মধ্যে মুজতাহিদগণের পছন্দনীয় দিক উলেখ করেছেন। এ সব মাসআলার মধ্যে যা তাঁর নিকট অধিকতর বিশুদ্ধ সেগুলি একটি পৃথক পুস্তিকায় লিপিবদ্ধ করেছেন। যার নাম- 'মাখাসুল আকওয়া'। উসুলে ফেকাহ্‌ বিষয়েও তাঁর পছন্দনীয় বিষয়গুলি লিখেছেন। তিনি একটি বিস্তারিত তাফসীর গ্রন্থ রচনা করেছেন। ওই তাফসীর গ্রন্থে তিনি প্রাচীন মুফাস্‌সিরগণের উক্তিসমূহ লিপিবদ্ধ করেছেন এবং কোরআনে কারীমের নতুন নতুন তাবীল উপস্থাপন করেছেন, যা ফয়েজদানকারী আলাহ্‌ সুবহানাহু তায়ালা তাঁর লতীফা রূহানীর উপর এলকা করেছিলেন। ৩ এলমে তাসাউফ বিষয়ে তাঁর বেশ কিছু পুস্তিকা ছিলো ৪ এবং তিনি মোজাদ্দেদে আলফেসানির মারেফতসমূহের উপর পর্যালোচনামূলক নিবন্ধ রচনা করেছিলেন। তিনি প্রথমে তরিকা হাসিল করেছিলেন শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর কাছ থেকে। তাঁর তাওয়াজ্জোহের বরকতে কলবের ফানা স্তর পর্যন্ত পেঁৗছেছিলেন। অতঃপর শায়েখের নির্দেশ মোতাবেক তাঁর দিকে প্রত্যাবর্তন করেন এবং তাঁর উন্নত তরবিয়তের বদৌলতে মোজাদ্দেদিয়া তরিকার মাকামসমূহ অর্জন করেন। নেহায়েত ক্ষিপ্রতা ও আগ্রহের সাথে সায়ের সুলুক করে এই তরিকার পরিপূর্ণ সুলুক পঞ্চাশ তাওয়াজ্জোহে সমাপ্ত করে নিয়েছিলেন।

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।