মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

সহপাঠী ছিলেন। তিনি তাঁর মাশায়েখে কেরামের সোহবতে থেকে তরিকার মাকামসমূহ হাসিল করেছিলেন এবং হজরত মাযহারের কাছ থেকেও ফায়দা হাসিল করেছিলেন। তিনি তাঁকে যথেষ্ট সম্মান করতেন। কেনোনা পীরানে কেরামের দৃষ্টি সব সময় তাঁর প্রতি নিবদ্ধ থাকতো। তরিকতের পথে বুজুর্গগণের জিয়ারত এবং তাঁদের থেকে ফায়দা গ্রহণ করাতে সালেকগণের মর্যাদা লাভ হয়। শায়েখ ও সালেকের মধ্যে পারস্পরিক সম্বন্ধ সুদৃঢ় ইত্তেহাদ (একাত্মতা) এর উপর প্রতিষ্ঠিত। তিনি এ সম্পর্কে লিখেছেন, পুরানো দিনগুলোর কথা মনে হলে আমার হৃদয়ে এমন এক অবস্থা সৃষ্টি হয় যে, নিজের একাকিত্বের জন্য নিজের প্রতি দয়ার উদ্রেক হয়, যা আমি বর্ণনা করতে অক্ষম। এই মর্মে তিনি তাঁর মনের অবস্থা বর্ণনা করে বলেন- সাকালাহু ওয়াকতান কুন্তু আখলু বিওয়াজহিকুম ওয়াতাগযুল হাওয়া ফী রাওযাতিল উনসি যাহেকু আক্বামনা যামানা ওয়াল উয়ুনু কারীরা আসবাহাত ইয়াউমান ওয়াল জুফুনু সাওয়াফিকু (আলাহ্‌তায়ালা আমাকে প্রচুর সময় দান করেছিলেন, যাতে তোমাদের তুষ্টি নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তাঁর প্রেম কাননে আমার প্রবৃত্তি ছিলো হাস্যোজ্জ্বল। সে সময় আমি এমনভাবে অবস্থান করেছিলাম যে, চক্ষুগুলো ছিলো শীতল। আর সেই চক্ষুর পাতাগুলো একদিন হয়ে গেলো অশ্রুবিসর্জনকারী)। শায়েখ আহমদের দরবারের খাদেম তার কাজে নিয়োজিত। তার কলব লতীফা কালেব (দেহ কাঠামো) এর বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছে। এ ব্যক্তির যোগ্যতা দুর্বল। পতনোন্মুখ অবস্থায় সে তার গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। আলাহ্‌তায়ালা যেনো তাকে মনজিলে মকসুদে পেঁৗছে দেন। কলব ও কালেবের ব্যাধিসমূহ দূর করা আমার হজরতের নিয়ম-নীতি। আলাহ্‌তায়ালা তাঁকে এই শক্তি ও যোগ্যতা দান করেছেন। তারপরও তিনি তাঁর অযোগ্যতা প্রকাশার্থে নিজেকে মাযুর মনে করেন। হজরত মীর মুসলমান ফয়জুলাহ খানকে নিজের সামনে বসিয়ে প্রত্যেক দিন পাঁচশ' দম এর আমল দিয়ে এ ব্যাধি দূর করার শিক্ষা দিতেন। তিনি বলেছেন, হেজাজ সফর করার ইচ্ছা বরকতময়। কিন্তু এ ধরনের নেক আমলের জন্য চিন্তা ভাবনা করা প্রয়োজন। এমন যেনো না হয় যে, এর জন্য কারও শরীয়তসম্মত হক নষ্ট হয়ে যায়। মীর মুসলমানের তিরোধানে মির্জা মাযহার র. খুব কষ্ট পেয়েছিলেন। তিনি মীর মুবীন খানকে লিখেছিলেন, মীর মুসলমানের ওফাতের খবর শুনে আমার অবস্থা কী লিখবো, আমার উপর দিয়ে যে কী অতিবাহিত হচ্ছে তা আমি ভাষায়

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।