মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

সপ্তদশ অনুচ্ছেদ

মির্জা মাযহারের আলাহ্‌র পরিচয় লাভকারী খলীফাবৃন্দ তাঁর খলীফা অনেক ছিলেন। এ পুস্তকে তাঁদের সকলের জীবনধারা বর্ণনা করার সুযোগ নেই। শুধুমাত্র একস্তরের কতিপয় খলীফার জীবনধারা বর্ণনা করার প্রয়াস পাচ্ছি। তাও তাঁদের জীবনের সকল দিক নিয়ে বিস্তারিত বর্ণনা দেয়া সম্ভব নয়। সংক্ষিপ্তভাবে তাঁদের জীবনের ওই সকল বিষয় লিপিবদ্ধ করতে চাই, যা মির্জা মাযহারের সোহবতে থেকে তাঁর কাছ থেকে শুনেছি এবং তাঁর দেয়া সুসংবাদ অনুসারে তাঁদের মাকাম সম্পর্কে জানতে পেরেছি। এই আকাবেরগণের বাতেনী কাইফিয়ত ও নূর আমার অনুভূতি দ্বারা জানতে পেরেছি, তাই কেবল সংক্ষেপে তুলে ধরতে চাই। বিস্তারিত লেখার প্রয়োজনও নেই। কোনো ব্যক্তির বাতেনী হাল, নিমজ্জন, উন্মত্ততা, আস্বাদ, প্রেরণা এবং তৌহিদের অবস্থা প্রকাশিত হওয়ার উপর সীমাবদ্ধ নয়। তাছাড়া এসব সাথীগণ থেকে সেধরনের হাল ও কারামতও অধিক পরিমাণে ছিলো বলেও বর্ণনা নেই। তাঁরা নৈকট্যের মাকামসমূহে অন্যান্য আউলিয়া কেরামের তুলনায় অগ্রগামী ছিলেন। ফলে এ সকল আকাবেরগণের বাতেন জগতে যে সকল হাল পতিত হতো, অনুভূতি তা ধারণ করতে অক্ষম। এ তরিকার সাথীগণের মাকামের বিভিন্নতার কারণে হালের মধ্যে তারতম্য ছিলো। কিন্তু তাঁরা প্রশান্তি অর্জন, হুজুরীর যোগ্যতার দৃঢ়তা, আলাহ্‌র সঙ্গে নেসবত, চরিত্র সজ্জিতকরণ এবং সুন্নতের অনুসরণের দিক দিয়ে সকলেই সমান ছিলেন। তাঁদের প্রসিদ্ধ হালসমূহ অর্থাৎ উন্মত্ততা, আস্বাদ-প্রেরণা, নিমজ্জন, আত্মহারা হওয়া ইত্যাদি তৌহিদের সত্যতা অনুসারেই ছিলো। এ সমস্ত বিষয়ে সালেকগণের জ্ঞান কলব লতীফা অনুসারেই হয়ে থাকে। অন্যান্য লতীফার এলেম ও হাল অর্জন ভিন্ন বিষয়। সেই সকল মাকামে পেঁৗছা ব্যতীত তা বিশ্বাসের কল্পনাই করা যায় না। কেনোনা সেসব হাল ও কাইফিয়ত নতুন। আয়াতে কারীমা 'ওয়ালা ইউহীতূনা বিহী ইলমান' (তারা এলেম দ্বারা তাঁকে বেষ্টন করতে পারে না) ১ সে দিকেই ইঙ্গিত করছে।

১. হজরত মীর মুসলমান তিনি একজন খাঁটি বংশের নেতৃস্থানীয় লোক ছিলেন। তিনি দুনিয়া এবং দুনিয়ার আসবাব থেকে সম্পর্ক ছিন্ন করে আলাহ্‌র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন অতিবাহিত করেছিলেন। জাহেরী ও বাতেনী এলেম অর্জনের ক্ষেত্রে তিনি আমার

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।