মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

২. মামুলাতে মাযহারিয়া কিতাবে নজফখান ছাড়াও সে সময়ের বাদশাহ্‌ শাহ্‌ আলম সানী মির্জা মাযহারের শাহাদতের ঘটনার সময় অপরাধীদেরকে পাকড়াও করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন। বাদশাহ্‌ সব সময়ই অনুসন্ধান করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই জানা যায়নি। অবশেষে তিনি বলেছিলেন, আপনারা যদি অপরাধীদের ব্যাপারে কোনো তথ্য পান তাহলে অবগত করাবেন, যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়। মির্জা মাযহার উত্তরে বলেছিলেন, কেসাস তো শরীয়তের বিধান অনুসারে জীবিত লোকের জন্য গ্রহণ করা হয়। আমি তো মৃতদের অন্তভুর্ক্ত। কাজেই এক্ষেত্রে কেসাস জায়েয হবে না। বাদশাহ্‌ যদি অপরাধীদের খোঁজ পান, তাহলে তিনি যেনো তাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন, যাতে করে তাদের সাথে তরিকত মোতাবেক আচরণ করা যায়। অর্থাৎ তাদেরকে যেনো মাফ করে দেয়া যায়। আফতাব রায় লখনৌভী সুস্পষ্টভাবে লিখেছেন, নজফ খানের জনৈক বন্ধু হজরত মাযহারের উপর হামলা করেছিলো। তাযকেরা রিয়াযুল আরেফীন, কৃত হুছামুদ্দীন রাশেদী, রাওয়াল পিণ্ডি, প্রকাশকাল ১৯৮২, 21/214| ৩. হজরত মাযহারের এক খলীফা ছিলেন মীর আব্দুল বাকী। তিনি ওই বৎসর ১১৯৫ হিজরী হজরতের কাছ থেকে বিদায় নিয়ে আকবরাবাদ রওয়ানা হয়েছিলেন। পথিমধ্যে তিনি জানতে পারলেন, হজরতকে কোনো এক রাফেজী পিস্তল দিয়ে গুলি করে শহীদ করেছে। সঙ্গে সঙ্গে তিনি দিলীতে ফিরে আসেন। বিস্তারিত জানার পর ঘটনাপ্রবাহ তাঁর রচিত মাআলুল কামাল কিতাবে লিপিবদ্ধ করেন। তিনি লিখেছেন, দাফনের ফয়সালা উত্তরাধিকারীগণের উপর ন্যস্ত ছিলো। যখন দাফনের সময় হলো, তখন তাঁরা মুরিদগণের সিদ্ধান্ত ছাড়াই তাঁকে তাঁর বসতবাড়িতে দাফন করেন। কেউই সুরতহাল ঠিক করার ইচ্ছা করেননি। অবশেষে সেখানেই তাঁর জন্য কবর খনন করা হলো। কাফন মোবারকের সঙ্গে যে সবুজ চাদর ছিলো তা সরিয়ে দেয়া হলো এবং তদস্থলে সাদা চাদর রাখা হলো। ৪. আল কোরআন, সুরা নিসা-৪/৬৯। এখানে উলাইকা শব্দের হামযাতে দশ সংখ্যা গণনা করা হয়েছে। ৫. আশা হামীদান মাতা শাহীদান- ইবনে মাজা, লেবাস অধ্যায়-২, ও মসনদে হাম্বল ২/৮৯ থেকে নেয়া হয়েছে। ৬. মাক্বামাতে মাযহারীর রচনাকাল ১২১১ হিজরী, ১৭৯৬ খ্রিস্টাব্দ। ৭. হজরত মির্জা মাযহারের স্ত্রীর নাম ছিলো মোর্দেলমহল। আব্দুর রাজ্জাক কুরাইশীর সম্পাদনায় 'মাকাতিবে হজরত মাযহার' এর বিভিন্ন স্থানে এই নাম পাওয়া যায়।

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।