মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মোখলেছ সালেকগণের প্রতি তাঁর খুব লক্ষ্য থাকতো। কাযী ছানাউলাহ পানি পথি একদিন স্বপ্নে দেখেন, তিনি তাঁকে বলছেন, স্বস্থানে অবস্থান করো। এ ফকীর তোমার সঙ্গে আছে। আমার ইনতেকালের পর তোমার কোনো অসুবিধা হবে না। তাঁর কোনো এক প্রিয় ব্যক্তি জীবিকার চিন্তায় চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি স্বপ্নে তাঁকে বললেন, জীবিকার জন্য তুমি কোনো চিন্তা কোরোনা। আমি তোমার জীবিকার জন্য পূর্বের চেয়ে আরও অধিক উত্তম তদবীর করবো। ফল তাই হয়েছিলো। মৌলভী নাঈমুলাহ কোনো এক গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য ছামান প্রস্তুত করছিলেন। স্বপ্নে হাজির হয়ে তিনি তাঁকে বললেন, এ কাজ আঞ্জাম দেয়া আমার দায়িত্ব। সকাল বেলা দেখা গেলো, সে কাজ সুন্দরভাবে সমাধা হয়ে গিয়েছে। মির্জা মাযহারের পূতপবিত্রা স্ত্রী তাঁর কাছ থেকে তরিকার তালীম গ্রহণ করেছিলেন। তিনি তাঁর সোহবতের মাধ্যমে হুজুর ও চৈতন্য লাভ করেছিলেন। নেক্‌কার রমণীদের পথপ্রদর্শনের জন্য তাঁকে এজাযত দেয়া হয়েছিলো। তাঁর মাধ্যমে রমণীগণ কলবে উত্তাপের তাছীর অনুভব করতেন। তিনিও মির্জা সাহেবের ইনতেকালের পর সুসংবাদমূলক স্বপ্ন দেখেছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন, রসুলেপাক স. অত্যন্ত গুরুত্বের সাথে তাঁর হালের প্রতি মেহেরবানি করছেন। যার ফলে তাঁর বাতেনী হাল বৃদ্ধি পেয়েছিলো। দীর্ঘক্ষণ পর্যন্ত সেখানে খুশবু ছড়িয়েছিলো। মোজাদ্দেদে আলফেসানিও তাঁর হালের প্রতি যথেষ্ট গুরুত্ব দিতেন। তাঁর উচ্চস্তরের রূহানী তাওয়াজ্জোহের বরকত তিনি তাঁর অন্তজর্গতে অনুভব করতেন। মির্জা মাযহার জানে জানান শহীদ তাঁর স্ত্রী সম্পর্কে বলেছেন, তাঁর উন্মাদনা রোগ দেখা দিয়েছিলো। পাগলামী এতো প্রবল আকার ধারণ করেছিলো যে, স্বাভাবিক আকল আচ্ছাদিত হয়ে গিয়েছিলো। তখন থেকে তাঁর সাথে তাঁর বনি বনা খুব কম হতো। সে কারণে তাঁর বাতেনের মধ্যে স্থবিরতা দেখা দিয়েছিলো। তাঁর বাতেনী নেসবতে যে প্রতিিμয়া এবং উত্তাপ ছিলো, তা ঢাকা পড়ে গিয়েছিলো। কিন্তু আমি তার উন্মাদনা সুলভ আচরণ মাফ করে দিয়েছি। কেনোনা উন্মাদগণ মাযুর। আমার কাছে আগমনকারী মোখলেছ ব্যক্তিগণ তার সাথে বিনম্র আচরণ করতো। আমি তার বিরুদ্ধবাদিতার উপর ধৈর্য ধারণ করেছি। যার ফলে আমার অনেক উপকার হয়েছিলো। আলাহ্‌তায়ালা তাঁকে উত্তম বিনিময় দান করুন। কেনোনা আমার উপর তার অনেক এহসান আছে।

তথ্যপঞ্জি ১. কুদরতুলাহ গোপামভী বর্ণনা করেছেন, হজরত মাযহার শহীদ হওয়ার রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিলেন। তখনই ঘটনাটি সংঘটিত হয়। গোপামভীর এই বর্ণনাটি সঠিক নয়। কেনোনা আমি (এই কিতাবের লেখক) ওই ঘটনার সময় খানকায় উপস্থিত ছিলাম। আমার দর্শন ইন্দ্রীয়ই তার সাক্ষী।

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।