মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

যেনো চতুর্দিকে রহমতের পানি প্রবাহিত হচ্ছে। তাঁর মাজার শরীফে নূর ও বরকতের এমন প্রবাহ জারী হয়েছিলো, যার দ্বারা জিয়ারতকারীদের দিল আলোকিত হয়ে গিয়েছিলো। মাজার শরীফ থেকে তাঁর রূহানী তাওয়াজ্জোহ ও নূর সংগ্রহকারীদের হালের সাথে সন্নিবেশিত হয়ে গিয়েছিলো। তারা আপন আপন বাতেন জগতে উন্নতি অনুভব করেছিলো। মির্জা ইব্রাহীম বেগ, যে আমার (লেখকের) কাছ থেকে কলবের স্তরের তাওয়াজ্জোহ্‌ নিয়েছিলো, সে মির্জা সাহেবের মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছিলো। তিনি তখন তাকে লতীফায়ে দেমাগী (মস্তিস্কের লতিফায়) তাওয়াজ্জোহ দিয়েছিলেন, যার প্রতিিμয়া তার মধ্যে তিনমাস পর্যন্ত বিদ্যমান ছিলো। এসালত খান বিভিন্ন সন্দেহ ও উদ্বেগের কারণে তার বাতেনী হালসমূহ নষ্ট করে ফেলেছিলো। কয়েক বছর পর সে তাঁর মাজার শরীফে এসে তাওয়াজ্জোহের জন্য নিবেদন করলো। অর্ধ দিবসের চেয়ে বেশী সময় ধরে সে তাঁর পবিত্ররূহের প্রতি মনোযোগ দিয়ে বসে রইলো। ফলে তার পূর্বের হালসমূহ এমনভাবে পুনরায় ফিরে এলো, যেনো তার মধ্যে ইতোপূর্বে কোনো ত্রুটিই ছিলো না। জনৈক দরবেশ বলেছেন, তাঁর মাজার শরীফ থেকে ফয়েজ প্রত্যাশী জিয়ারতকারীগণ অনেক ফায়দা হাসিল করতে পেরেছে। একদিন আমি বললাম, আমার হালের প্রতি আপনি পূর্ণ তাওয়াজ্জোহ প্রদান করুন। তিনি আমার প্রার্থনা কবুল করলেন। আমি অনেক রূহানী উন্নতি অনুভব করলাম। জিয়ারত করে যখন আমি প্রত্যাবর্তন করছিলাম, তখন আমার এক বন্ধু যিনি বাতেনী হাল খুব ভালোভাবে চিনতে পারতেন, তিনি বললেন, আজ তো তোমার হালসমূহের বিশেষ উন্নতি মনে হচ্ছে। আমি বললাম, কেনো হবে না ? হজরত তো আমার হালের প্রতি পূর্ণ তাওয়াজ্জোহ প্রদান করেছেন। এ তরিকার মাকামধারীগণ যারা আপন আপন মাকামে কামিয়াব হয়েছেন, তাঁরা তাঁর মোবারক মাজার জিয়ারত করে বাতেনের নূরসমূহে উন্নতি অনুভব করে থাকেন। কোনো কোনো বুজুর্গ বলেছেন, মির্জা সাহেবের মাজার শরীফের ফয়েজ বাতেন জগতে পূর্ণ প্রতিিμয়া সৃষ্টি করে। কেনোনা এ শহরে (দিলীতে) মোজাদ্দেদিয়া তরিকার কোনো মাজার এ রকম উচ্চ শান এবং নেসবত জারী করার শক্তি রাখে না। এক ব্যক্তি তাঁর মাজার শরীফে অবস্থান করছিলো। এক রাতে সে জাগ্রত হতে অলসতা করেছিলো। তখন তিনি মাজার শরীফ থেকে বাইরে এসে তাকে জাগ্রত করে বললেন, তুমি কি আমাকে মৃত মনে করেছো? তোমার সমস্ত অবস্থা আমার জানা আছে। ওঠো। নামাজ আদায় করো।

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।