মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

স্বরূপ। তিনি বলতেন, আমার ইনতেকালের পর তরিকার মাকামসমূহ স্থগিত হয়ে যাবে। এই খান্দানের লোকদের মধ্যে নেসবত চূড়ান্ত পর্যায়ে পেঁৗছলেও তা কেবলমাত্র বেলায়েত পর্যন্ত পেঁৗছবে। তাঁর ইনতেকালের পর ষোল বছর অতিবাহিত হয়ে গেছে (কিতাব রচনা কালে)। ৬ হজরতের কাছ থেকে ফায়দা হাসিল করেছেন এমন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতের সৌভাগ্য আমার হয়েছে। যারা দূর দূরান্তের শহরে বাস করেন, সে সকল সাথীর হালের বর্ণনাও শুনেছি। তাঁদের হাল ও কাইফিয়ত বেলায়েতে কলবী পর্যন্তও যদি পেঁৗছে থাকে, তাহলে তা গনিমত তুল্য। উচ্চতর হাল অর্জন সে তো অনেক দূরের বিষয়। সে পর্যন্ত পেঁৗছা খুবই কঠিন কাজ। ওয়ালাহু আ'লাম। আর এক ব্যক্তি স্বপ্নে দেখেন, সূর্য আকাশের দিক থেকে পৃথিবীর দিকে চলে আসছে এবং পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। একথা সত্য যে, তাঁর অবস্থান পৃথিবীবাসীর জন্য শান্তি ও নিরাপত্তার কারণ ছিলো। তাঁর ইনতেকালের পর বিভিন্ন প্রকারের বালা মুসিবতের দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছিলো। তাঁর ইনতেকালের পর পুরো তিন বছর দুর্ভিক্ষের থাবা পৃথিবীবাসীকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলো। উন্মত্ততা, চর্মরোগ ও বসন্তরোগে ভারত ছেয়ে গিয়েছিলো। কয়েক বছর পর্যন্ত অবস্থা ছিলো এরকম। এরকম অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছিলো। নজফখান যে মির্জা সাহেবের হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলো, সে এ কাজে গাফেলতি করে তার বাস্তবায়ন করেনি। ফলে খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করেছিলো সে। তার সাথী-সঙ্গীরা পারস্পরিক ঝগড়া বিবাদ করে ধ্বংস হয়ে গিয়েছিলো, যদিও মির্জা সাহেব তাঁর খুনের বদলা মাফ করে দিয়েছিলেন। কিন্তু আলাহ্‌তায়ালার গজব তাঁর বন্ধুর পক্ষ থেকে প্রতিশোধ নিতে ছাড়েনি। হীচে কওমী রা খোদা রেছওয়া না কার্দ তা দেলে সাহেব দেলে নামদ বদবদ (আলাহ্‌তায়ালা কোনো কাওমকে ওই সময় পর্যন্ত অপদস্থ করেন না, যতক্ষণ না তারা কোনো সাহেবে দিলকে অসন্তুষ্ট করে)। নিঃসন্দেহে মির্জা মাযহারের নিকট তাঁর জীবনের এই ঘটনার বিষয়ে এলেম ছিলো। তাই তিনি তাঁর কবিতায় লিখেছিলেন- বলওহে তুরবতে মান ইয়াফতান্দ আয গায়র তাহরীরে কে ই মকতুল রা জুস বে গোনাহী নিস্ত তাকসীরে (আমার মাজারের ফলকে গায়েব থেকে লেখা হয়েছে, এই মাকতুলের (নিহত ব্যক্তির) বে-গোনাহ্‌ হওয়া ছাড়া আর কোনো অপরাধ নেই)। যে রাতে তাঁর ইনতেকাল হয়েছিলো, সেদিন অর্ধ দিবস পর্যন্ত বৃষ্টি পড়েছিলো। ছয়মাস পর্যন্ত সে বৃষ্টিপাত বন্ধ ছিলো। তারপর এতো বৃষ্টি হয়েছিলো

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।