মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মির্জা মাযহার র. বললেন, শেফা দেয়া যদি আলাহ্‌তায়ালার মর্জি হয়, তাহলে যে কোনো অবস্থায়ই জখম শুকিয়ে যাবে। এর জন্য কোনো অস্ত্রোপচারকারীর প্রয়োজন নেই। যে এ কাজ করেছে, যদি জানাও যায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দিবো। তোমরাও তাকে ক্ষমা করে দিয়ো। গুলিবিদ্ধ হওয়ার পর তিন দিন তিনি জাগতিক হায়াতে আবদ্ধ ছিলেন। প্রতিদিন শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাচ্ছিলো। তৃতীয় দিন শুμবার ফজরের নামাজের পর আমাকে (লেখক শাহ গোলাম আলী দেহলভী) বললেন, আমার তো এগারো ওয়াক্তের নামাজ কাযা হয়েছে। সমস্ত শরীর রক্তে রঞ্জিত। মাথা উঠানোর মতো শক্তি নেই। এমতোক্ষেত্রে মাসআলা তো হচ্ছে, রোগের কারণে মাথা তুলতে না পারলে নামাজ মওকুফ হবে। চোখের পাতা দ্বারা ইশারা করে নামাজ পড়লে আদায় হবে না। এ মাসআলা সম্পর্কে তোমার কি জানা আছে? আমি বললাম, এক্ষেত্রে মাসআলা ওরকমই, যে রকম আপনি বললেন। অর্ধ দিবস অতিবাহিত হওয়ার পর তিনি দু'হাত তুলে দীর্ঘক্ষণ ফাতেহা পাঠ করলেন। হজরত খাজা নকশ্‌বন্দও এরকমভাবে ফাতেহা পাঠ করেছিলেন। আসরের সময় আমি (লেখক) সেখানে উপস্থিত ছিলাম। তিনি বললেন, বেলা আর কতোটুকু বাকি আছে? আমি বললাম, চার ঘন্টা। তিনি বললেন, মাগরিবের তো এখনও দেরী। মহররমের দশ তারিখ মাগরিবের নামাজের সময় দু'তিনবার ভারী শ্বাসনিশ্বাস নিতে দেখা গেলো। এভাবে তাঁর পবিত্র রূহ এই নশ্বর জগত ছেড়ে অবিনশ্বর জগতের দিকে স্থানান্তরিত হয়ে গেলো। রদ্বিয়ালাহু তায়ালা আনহু ওয়াজাযাহুলাহু অজন্না খইরল জাযা (আলাহ্‌তায়ালা তাঁর প্রতি সন্তুষ্ট হোন এবং আমাদের পক্ষ থেকে তাঁকে উত্তম বিনিময় দান করুন)। তাঁর ওফাতের তারিখ নিয়ে বহু বর্ণনা রয়েছে। তন্মধ্যে দু'টি বর্ণনা বিশেষভাবে উলেখযোগ্য। একটি হচ্ছে আয়াতে কারীমা- 'ফাউলাইকা মাআ'ল লাজীনা আনআ'মালাহু আ'লাইহিম' (ওই সকল লোক যাদেরকে আলাহ্‌ নেয়ামত দান করেছেন) ৪ এই আয়াতের হরফসমূহের আবজদী হিসাব অনুসারে সংখ্যা হয় ১১৯৫ হিজরী। আর অপরটি হচ্ছে রসুলেপাক স. এর বাণী যা তিনি তাঁর কোনো এক প্রিয় সাহাবীর শানে বলেছিলেন- 'আশা হামীদান মাতা শাহীদান' (সে প্রশংসনীয় জীবন যাপন করেছে এবং শাহাদতের মৃত্যু বরণ করেছে) ৫ এই বাণীর হরফসমূহের আবজদী সংখ্যাও ১১৯৫ হিজরী। তাঁর পরলোকযাত্রার রাতে তাঁর কোনো এক প্রিয়ভাজন ব্যক্তি স্বপ্নে দেখলেন, কোরআন মজীদের অর্ধেক আকাশের দিকে উড়ে গেলো এবং দ্বীন ইসলামের মধ্যে দুর্বলতা এসে গেলো। লেখক বলেন, এই স্বপ্নের তাবীর হজরতের বাণীরই প্রমাণ

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।