জেহাদ করার মতো শক্তি আমার নেই। বাহ্যিকভাবে এই মযার্দা লাভ করা আমার জন্য কঠিন বলে দৃষ্টিগোচর হচ্ছে। আমি ওই ব্যক্তির উপর আশ্চর্যান্বিত হই, যে মৃত্যুকে পছন্দ করে না। এই মৃত্যুই একমাত্র মাধ্যমে, যার দ্বারা আলাহ্তায়ালার সঙ্গে মোলাকাত হতে পারে। এই মৃত্যুই একমাত্র ওসিলা, যার দ্বারা রসুল স. এর জিয়ারত লাভ হয়। আওলিয়া কেরামের দীদার হাসিল হয়। প্রিয়জনদের সাথে সাক্ষাতের আনন্দ পাওয়া যায়। আমি দ্বীনের মহান ব্যক্তিবর্গের পবিত্র আত্মাসমূহের জিয়ারতপ্রত্যাশী। হজরত মোহাম্মদ মোস্তফা স. এবং হজরত ইব্রাহীম খলীল আ. এর দীদার লাভের প্রবল প্রত্যাশী। আমীরুল মুমিনীন হজরত সিদ্দীকে আকবর, হজরত ইমাম হাসান, সাইয়্যেদুত্তায়েফা হজরত জুনায়েদ বাগদাদী, হজরত খাজা নকশ্বন্দ, হজরত মোজাদ্দেদে আলফেসানি প্রমুখ বুজুর্গানের জিয়ারত লাভের মাধ্যমে ফয়েজপ্রাপ্ত হওয়ার আকাংখা পোষণ করি। আমার অন্তরে ওই মহান ব্যক্তিবর্গের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। আলাহ্তায়ালা তাঁর অন্তরের সেই বাসনাকে জালওয়াগার করে দিলেন এবং তাঁকে শাহাদতের দরজায় পেঁৗছে দিলেন। বাতেনী শাহাদত সুফীগণের পরিভাষায় যাকে ফানাফিলাহ্ বলা হয়, তার সাথে জাহেরী শাহাদতকে সন্নিবেশিত করে দিলেন। এভাবে আলাহ্তায়ালা তাঁর নৈকট্যের স্তরসমূহ সর্বোচ্চ স্তরে পেঁৗছে দিলেন। ১১৯৫ হিজরী মহররম মাসের ৭ তারিখ মঙ্গলবার। ১ দিবস অতিμান্ত হলো। রাতের কিছু অংশও অতিবাহিত হলো। এমন সময় কয়েকজন লোক হজরতের দরজায় করাঘাত করলো। খাদেম তাঁর কাছে গিয়ে আরয করলেন, কয়েকজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। তিনি বললেন, তাদেরকে আসতে দাও। দরোজা খুলে দিতেই তিনজন লোক ভিতরে প্রবেশ করলো। তাদের মধ্যে একজন ছিলো ইরানী। তিনি শয়নকক্ষ থেকে বেরিয়ে এসে তাদের মাঝখানে বসে গেলেন। লোকটি বললো, মির্জা জানে জানান কি আপনি? তিনি বললেন, হাঁ। অপর দু'জনও তাঁর একথা সমর্থন করে বললো, হাঁ, ইনিই মির্জা জানে জানান। সেই বদ্বখত্ তৎক্ষণাৎ পিস্তল দিয়ে তাঁকে গুলি করলো। গুলিটি তাঁর বুকের বাম পাশে কলবের কাছে বিদ্ধ হলো। বার্ধক্য ও চরম দুর্বলতার কারণে তাঁর পবিত্র দেহ মাটিতে লুটিয়ে পড়লো। মানুষের মধ্যে দুঃসংবাদ ছড়িয়ে পড়লো। চিকিৎসার জন্য অস্ত্রোপচারকারী আনা হলো। সকাল বেলা নওয়াব নজফ খান এক ইংরেজ চিকিৎসকের মাধ্যমে এই ঘোষণা জানিয়ে দিলেন যে, কোন বদ্বখত্রা এরকম কবীরা গোনাহ্ করেছে তা জানা গেলো না। যদি কোনো তথ্য পাওয়া যায়, তাহলে অবশ্যই এর বদলা নেয়া হবে।
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।