মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ 320
📝 Text 📖 PDF

প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদ

নকশ্‌বন্দিয়া তরিকার আলোচনা এতে কোনো অস্পষ্টতা নেই যে, আলিয়া নকশ্‌বন্দিয়া তরিকার কর্মসূচী হচ্ছে স্থায়ী আত্মিক মনোযোগ, ফয়েজের উৎস ধারণ, নফল ইবাদতে ভারসমতা ও আকর্ষণীয় বস্তু বর্জনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। নিজের ক্ষমতা অনুসারে এমন ওজীফাসমূহ আদায় করা, যা সহীহ্‌ হাদিসসমূহ দ্বারা সাব্যস্ত। এই তরিকায় তওবা থেকে রেজার মাকাম পর্যন্ত সকল মাকাম সুলুকের (আত্মিক ভ্রমণের) মাধ্যমে অতিμম করতে হয়। এই সুলুকের ফল হচ্ছে যাতে এলাহীর দায়েমী উপস্থিতি, দৈহিক ও আত্মিক আকর্ষণ, যওক-শওক এবং কলবের স্থিতি অর্জন করা। হাদিস- 'আল ইহসানু আন তা'বুদালাহা কাআন্নাকা তারাহু' (এহসান হচ্ছে- তুমি আলাহ্‌র ইবাদত এমনভাবে করবে, যেনো তাঁকে দেখতে পাচ্ছো) এর প্রতিপাদ্য বিষয় এই তরিকার সালেকের সামনে উদ্ভাসিত হয় এবং এর মধ্যে সে নিজ সত্তাকে নিমজ্জিত রাখতে পারে। কোনো কোনো সালেক মত্ততায় আμান্ত এবং কলবের জযবায় পরাস্ত হয়ে থাকে। আবার কারও কারও নিকট তওহীদের রহস্য উন্মোচিত হয়। এই তরিকার প্রিয় ব্যক্তিগণের কারামত নিরবচ্ছিন্ন জিকির, কলবের প্রশান্তি, এক হাল থেকে অপর হালে পেঁৗছানো, দোয়ার মাধ্যমে মুশকিলসমূহ দূর করা ইত্যাদি বিষয়ে হিম্মতের সাথে কাজ করার ক্ষেত্রে বিশেষভাবে খ্যাত। আলাহ্‌তায়ালা স্বীয় অনুগ্রহে হজরত মোজাদ্দেদে আলফেসানি র. কে উপরোক্ত মাকাম ও মর্যাদা ছাড়াও আরও বিশেষ বিশেষ মাকাম দান করেছিলেন। এক মাকাম থেকে অন্য মাকামের হাল ও এলেম পৃথক পৃথক ভাবে তিনি জানতেন। তাঁর তরিকার সিলসিলাভুক্ত ব্যক্তিগণও বর্ণিত হাল ও কাইফিয়াতের দ্বারা বিশেষিত। তবে এ তরিকার আকীদা পোষণকারী সকলের পক্ষে উক্ত মাকাম পর্যন্ত পেঁৗছনো সম্ভব হয় না, যেমন সম্ভব হয়েছিলো হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর পক্ষে। তবে যিনি উক্ত হাল ও মাকাম পর্যন্ত পেঁৗছতে সক্ষম হয়েছেন তিনি ধন্য হয়েছেন। এভাবে এই তরিকার খান্দানদের মধ্যে হাল ও তাছীরের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে পার্থক্য হয়ে থাকে। হাল ও তাছীরের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে পার্থক্য হলেও নকশ্‌বন্দিয়া সিলসিলার জিকির ও শোগলের প্রাচীন পদ্ধতিসমূহ এখনও কার্যকর রয়েছে। কলবের মাকামে বিভোরতা, আত্মবিস্মৃতি, মত্ততা এবং মহব্বতে এলাহীর আকর্ষণ হয়ে থাকে। মোজাদ্দেদে

— Page 12 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.