ষোড়শ অধ্যায়
মির্জা মাযহারের নশ্বর জগত থেকে অবিনশ্বর জগতের দিকে যাত্রা মির্জা মাযহার জানে জানান শহীদের ইনতেকালের কিছু কাল পূর্বে রফীকে আলার সাথে মোলাকাতের বাসনা প্রবল হয়ে গিয়েছিলো। তখন থেকেই এ জগতবাসীর প্রতি তাঁর দুঃখ প্রকাশ পাচ্ছিলো। দিব্যসত্তার দীদারের নিমজ্জন মুহুমুর্হু বৃদ্ধি পেতে লাগলো। তিনি ওজিফা ও ইবাদত-বন্দেগী বাড়িয়ে দিলেন। μমশ তরিকাপন্থীদের ভীড় বাড়তে লাগলো। দলে দলে লোক এসে এই তরিকায় দাখেল হতে লাগলো। জিকিরের হালকা ও মোরাকাবার মধ্যে পূর্ণ খাতিরজমা থাকার কারণে মোখলেছ লোকদের উপস্থিতি বৃদ্ধি পেলো। দু'বেলায়ই একশ' লোকের অধিক তাঁর সোহবতে হাজির থাকতো এবং তাঁর তাওয়াজ্জোহের মাধ্যমে পূর্ণ নূর ও বরকতের দ্বারা উন্নতি করতো। তিনি মোলা নাসীমকে বিদায় দান কালে বলেছিলেন, এখন থেকে আমার ও তোমার মোলাকাতের তরিকা আমার অজানা। বিদায়কালে তাঁর এই কথাগুলো, যা তাঁর ইনতেকালের পূর্বাভাস ছিলো, তা অন্তরের মধ্যে প্রতিিμয়া সৃষ্টি করেছিলো। তা শুনে মানুষের চোখ অশ্রুসজল হয়ে উঠেছিলো। মোলা আব্দুর রাজ্জাককে লিখেছিলেন, আমার বয়স এখন আশি বছরের ঊর্ধ্বে। সময় নিকটবর্তী। তোমাদের দোয়া খায়েরের মধ্যে আমাকে স্মরণ রাখা উচিত। অন্যান্য প্রিয়জনদের কাছেও তিনি এরকম কথা লিখেছিলেন, যা ছিলো অপ্রিয় ঘটনার নিদর্শন। একদিন বললেন, আলাহ্তায়ালার নেয়ামতসমূহ প্রকাশের জন্য শুকরিয়া আদায় করা অপরিহার্য। আরও বললেন, আলাহ্তায়ালা তাঁর স্বীয় অনুগ্রহে আমার যাবতীয় বাসনা পূর্ণ করেছেন। তিনি আমাকে প্রকৃত ইসলামের দীক্ষাদানে ধন্য করেছেন। এলেমের বহুত বড় অংশ দান করেছেন। নেক আমল করার উপর দৃঢ়তা দান করেছেন। তরিকার আনুষঙ্গিকতা অর্থাৎ কাশফ, পরিবর্তনক্ষমতা ও কারামত দান করেছেন। সালেহ বান্দাগণকে ফয়েজ হাসিলের জন্য আমার কাছে প্রেরণ করেছেন। তাদেরকে তরিকার মাকামসমূহে পেঁৗছে দিয়ে তাঁর পথের হেদায়েতের জন্য নির্ধর্ারণ করেছেন। তাদেরকে দুনিয়া ও দুনিয়াদারদের থেকে পৃথক রেখেছেন। অন্তরে আলাহ্ ছাড়া অন্য কিছুর বাসনা আসতে দেননি। তবে এখানে আমার একটি বাসনা এখনও বাকি আছে। তা হচ্ছে, বাহ্যিক শাহাদত। এ বাহ্যিক শাহাদত নৈকট্যের সর্বোচ্চ স্তর। আমার বুজুর্গগণের মধ্য থেকে অধিকাংশজনই শাহাদতের শরবত পান করেছেন। তবে আমি খুবই দুর্বল। আমার দুর্বলতা চূড়ান্ত পর্যায়ে পেঁৗছে গেছে। এহেন অবস্থায়