মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ধ্বংস হয়ে যায়। আমি অসন্তুষ্ট হওয়ার সাথে সাথে তার নেসবত শেহাবে ছাকেবের কক্ষচ্যুত নক্ষত্রের মতো যথা মাকাম থেকে নিচে নেমে আসে। আর আমার সন্তুষ্টির সঙ্গে সঙ্গে তার নেসবত আতশী হাওয়ার মতো উপরে উঠে যথাস্থানে স্থিত হয়। মির্জা মাযহার জানে জানান শহীদ র. এর কাশফ ও কারামত অনেক ছিলো। এখানে শুধু দু'তিনটি বিষয়ে উদ্ধৃতি দিয়েই ক্ষান্ত করা হয়েছে। কেনোনা তাঁর সবোর্ৎকৃষ্ট কারামত ছিলো হজরত মোহাম্মদ মোস্তফা স. এর অনুসরণের উপর দৃঢ়তা এবং তালেবগণকে পথপ্রদর্শন। তাদেরকে আলাহ্‌তায়ালার নৈকট্য পর্যন্ত পেঁৗছে দেয়া। তাঁর থেকে এ প্রকারের কারামত প্রকাশিত হওয়া দিবালোকের চেয়ে সুস্পষ্ট এবং অতীতের চেয়ে সমুজ্জ্বল ছিলো।

তথ্যপঞ্জি ১. গোলাম আসকারী খান ছিলেন মিয়া মোহাম্মদ এহসানের ভাই। তিনি হজরত শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর আওলাদ এবং এমাদুল মুলকের সিলসিলাভুক্ত ছিলেন। ২. উমদাতুল্‌মুলক আমীর খান আঞ্জাম মোহাম্মদ শাহীর শাসনামলে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি এলাহাবাদের গর্ভনরও ছিলেন। মোগল শাসনামলে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ইরান অঞ্চলের প্রতিনিধি ছিলেন। ৩. পীর আলী হজরত মাযহারের স্ত্রীর পালকপুত্র ছিলেন।

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।