আসকারী খানের মাতা মহোদয়া, যিনি তাঁর তরিকায় দাখেল ছিলেন, একদিন মোরাকাবার পর তিনি হজরত মাযহারের জামা ধরে বললেন, আপনি আমার কন্যার সন্তান হওয়ার সুসংবাদ আমাকে যতোক্ষণ না শোনাবেন, আমি আপনার জামা ছাড়বো না। হজরত মাযহার সামান্য সময় চুপ থেকে বললেন, নিশ্চিন্ত থাকো। আলাহ্তায়ালা তোমার কন্যাকে সন্তান দান করবেন। পরবর্তীতে তাই হয়েছিলো। এ কিতাবের লেখক শাহ গোলাম আলী দেহলভী বলছেন, এই ফরজন্দ (আমি) প্রথমে চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করতে চেয়েছিলাম। তখন আমি স্বপ্নে দেখি, খাজা নকশ্বন্দ তশরীফ আনলেন এবং তিনি আমাকে বলেন, বৎস! আমার ঘর ছেড়ে তুমি কোথায় যাচ্ছো? তিনি আমার হালের উপর তাওয়াজ্জোহ্ দিলেন। তখন আমার কলবে জিকির জারী হয়ে গেলো। তারপর আমি মির্জা মাযহারের খেদমতে এসে নকশ্বন্দিয়া তরিকায় বায়াত গ্রহণ করলাম। মির্জা মাযহার বলেছেন, একবার আমি সফরের সরঞ্জাম জোগাড় না করেই সফরে বের হলাম। আলাহ্তায়ালা সকল স্থানেই অপরিচিত লোকদের দ্বারা আমার সফরের সরঞ্জামের ব্যবস্থা করে দিলেন। পথিমধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেলো। ঠাণ্ডাও ছিলো প্রকট। সাথীসঙ্গীগণের খুব কষ্ট হচ্ছিলো। আমি দোয়া করলাম, হে আলাহ্! আমাদের আশপাশে বৃষ্টি দিন এবং আমরা যেনো শুকনো অবস্থায় গন্তব্যস্থলে পেঁৗছে যেতে পারি। বাস্তবে তাই হয়েছিলো। তাঁর রাগ ও আত্মমর্যাদাবোধ আলাহ্তায়ালার কাহ্হারিয়াত সিফতের বহিঃপ্রকাশ ও তার নমুনা ছিলো। তিনি বলেছেন, প্রথম দিকে যারা আমার কাছ থেকে তরিকার শিক্ষা গ্রহণ করেছিলো, আমি তাদেরকে আমার নাম বলতে নিষেধ করে দিয়েছিলাম। বলেছিলাম, তোমরা সবার সামনে আমার নাম বলবে না। একদিন হজরত হাফেজ সাদুলাহ র. মোহাম্মদ রাফীকে জিজ্ঞেস করলেন, তুমি এই তরিকা কার কাছ থেকে গ্রহণ করেছো? সে বললো, আমার বুজুর্গগণ থেকে। তাঁর উচিত ছিলো তাঁর সামনে এই ফকীরের নাম বলা। এতে আমার খুব রাগ হলো- আমি তার প্রতি অসন্তুস্ট হলাম। দেখলাম, এই তরিকার মাশায়েখগণ হজরত আবু বকর সিদ্দীক পর্যন্ত সবাই তার প্রতি বিরূপ। তার দু'তিন দিন পর সে হালাক হয়ে গেলো। তাছাড়া আরও কিছু বেআদবের এ রকম শাস্তি হয়েছিলো। তিনি বলতেন, আমার মেজাজ খুব নরম এবং আমার রাগ অত্যন্ত শক্ত। কিন্তু এরূপ স্বভাব হেদায়েত এরশাদের কাজের জন্য উপযুক্ত নয়। সে জন্য আমি কয়েক বছর পর্যন্ত আলাহ্তায়ালার নিকট দোয়া করেছি। তারপর তিনি আমার রাগের তলোয়ারকে ভোঁতা করে দিয়েছেন। কিন্তু রাগের কঠোরতা কমেনি। যার উপর আমার রাগ হয়, তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। তার বাতেনী নেসবত
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।