মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আপনি তার গোনাহ্‌ মাফের জন্য দোয়া করুন। তিনি ওই মাইয়্যেতের জন্য অত্যন্ত বিনয়ের সাথে এস্তেগফার করে একাগ্রতার সাথে দোয়া করলেন। তারপর বললেন, আলহামদুলিলাহ! তাকে ক্ষমা করে দেয়া হয়েছে। পরে তার এক প্রিয় ব্যক্তি স্বপ্নে তাকে দেখলো। সে বললো, হজরতের দোয়ার বরকতে আমাকে ক্ষমা করে দেয়া হয়েছে। তাঁর দোয়া এবং হিম্মতে বহু লোকের হাজত পূর্ণ হয়েছে এবং চরম রোগাμান্ত ব্যক্তিও আরোগ্যলাভ করেছে। তিনি বলতেন, আমরাতো ফকীর দরবেশ লোক। মানুষকে সাহায্য করার কীইবা ক্ষমতা আমাদের আছে। পীরানে কেরামের ওসিলায় রোগব্যাধি দূর হয় এবং আলাহ্‌তায়ালার অনুগ্রহে তারা আরোগ্য লাভ করে। মীর আলী আসগরের মাতা অসুস্থ ছিলেন। তার ব্যাধি দূর করণার্থে তিনি তাঁর প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলেন। এলহাম হলো, এখনও রোগমুক্তির সময় হয়নি। কিছুদিন পর তিনি স্বীয় দৌলতখানায় ছিলেন। রোগিনী ছিলেন অনেক দূরে। গায়েব থেকে এলহাম হলো, রোগিনীটির রোগমুক্তির সময় হয়েছে। তিনি তার জন্য গায়েবানা দোয়া করলেন এবং রোগিনী তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেলো। তাঁর এক প্রতিবেশি মরণোন্মুখ ছিলো। তিনি দোয়া করলেন, ইয়া এলাহী! তার তিরোধানের কষ্ট সহ্য করার মতো শক্তি আমার নেই, তুমি তাকে নিরাময় করে দাও। তাঁর দোয়া কবুল হলো। তিন দিনের মধ্যে লোকটি সুস্থ হয়ে গেলো। তার সেবাকারীগণ এই ঘটনা দেখে বিস্মিত হয়ে বললো, মৃত্যুকে জীবিত করাতো হজরত ঈসা আ. এর মোজেযা ছিলো। এই কিতাবের লেখক বলেছেন, মৃত্যুপথযাত্রী রোগীকে সুস্থতায় নিয়ে আসা এ আর তেমন কী বিস্ময়ের ব্যাপার? রূহানী রোগাμান্ত ব্যক্তিকে শেফাদান করার বিষয়টি তো তাঁর জন্য সর্বস্বীকৃত ছিলো। তাঁর অনুগ্রহে মৃত ব্যক্তিরা চিরস্থায়ী জীবন লাভ করেছিলো। গায়রুলাহ্‌ থেকে ফানা লাভ করে আলাহ্‌র গুণাবলীতে বাকা লাভ করেছিলো। 'আশ্‌শায়খু ইঊহয়ী ওয়া ইঊমীতু' (শায়েখ জীবিত করতে পারেন এবং মৃত্যুও ঘটাতে পারেন) কথাটি তাঁর বেলায় প্রযোজ্য ছিলো। তিনি সুন্নতে নববী উজ্জীবিতকারী এবং বেদাতে সাইয়্যেআ বিনাশকারী ছিলেন। অন্তর থেকে মন্দ স্বভাব ধ্বংস করতেন এবং সৌন্দর্যসমূহ অন্তরে ঢেলে দিতেন। গোলাম মোস্তফা খানের মৃত্যুর সময় দুর্বলতার কারণে তাঁর ঘাড় বুকের দিকে ঝুলে গিয়েছিলো। তিনি বেহুঁশ হয়ে গিয়েছিলেন। তখন তাঁর নিকটাত্মীয়গণ তাঁর সুস্থতার জন্য হজরতের নিকট আবেদন জানালেন। দেখা গেলো, তাঁর শারীরিক দুর্বলতা কেটে গিয়ে শরীরে শক্তি ও হুঁশ ফিরে এসেছে। তিনি লোকজনের সাথে কথা বলতে শুরু করে দিলেন।

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।