মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ٣٢٠
📝 نص 📖 PDF

মোহাম্মদ এহসান বলেছেন, আমি আমার সন্তানের নাম রাখার জন্য হজরতের নিকটে আবেদন করলাম। মনে মনে বললাম, ছেলের নাম যদি মোহাম্মদ হাসান রাখা হতো। তিনি বললেন, আমি তোমার ছেলের নাম রাখলাম মোহাম্মদ হাসান। এমনিভাবে গোলাম আসকারী খান ১ তাঁর ছেলের নাম গোলাম কাদের খান রাখার কথা মনে মনে ভেবেছিলেন। হজরত তাঁর মনের কথা বুঝতে পেরে তাঁর ছেলের জন্য ওই নামই নির্ধারণ করে দিয়েছিলেন। একদিন হজরত মির্জা মাযহার এক ভ্রষ্টা নারীর কবরের দিকে মনোযোগ দিয়ে বসলেন। অতঃপর বললেন, মেয়েটির কবরে আগুন জ্বলছে। আর সে ওই আগুনের মধ্যে একবার শিয়রের দিকে আর একবার পায়ের দিকে যাচ্ছে। তার ইমানের ব্যাপারে আমার সন্দেহ হলো। লেখক বলেন, অতঃপর তিনি কলেমা তাইয়্যেবার খতমের ছওয়াব তার রূহের উপর বখশে দিলেন। বললেন, আলহামদু লিলাহ! কলেমা তাইয়্যেবা কাজ করেছে। সে আজাব থেকে নাজাত পেয়ে গেছে। লেখক শাহ গোলাম আলী বলছেন, হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি সত্তুর হাজার বার কলেমা তাইয়্যেবা পাঠ করে নিজের জন্য অথবা অন্যের জন্য, তাহলে তার গোনাহ্‌ মাফ করে দেয়া হয়। একদিন নওয়াব আমীর খানের কবরে মোরাকাবা করে তিনি বললেন, তাকে মাফ করে দেয়ার কারণ হচ্ছে তার সরদারী এবং সরদারী করার কারণে মানুষের নিন্দাবাদ ও অপমান। রসুলে করীম স. এর খান্দানের সাথে সম্পর্ক করা এই দুনিয়ায় মর্যাদা লাভের কারণ। দোষারোপকারীদের আমলের ছওয়াব দোষারোপ কৃতদের আমলনামায় লিখে দেয়া হয়। এই কিতাবের লেখক বলছেন, এক ব্যক্তি হজরত শায়েখ আকবর মহিউদ্দীন র. কে স্বপ্নে দেখলো, তিনি মিম্বরে বসে ওয়াজ করছেন। অনেক নবী ও ওলিআলাহ্‌ সেখানে উপস্থিত। সেই ব্যক্তি তাঁকে বললো, আপনার মজলিশে আম্বিয়া কেরামের উপস্থিতি! এতো আশ্চর্যের ব্যাপার। তিনি বললেন, আমার এহেন সম্মান ও মর্যাদা তোমার কারণে অর্জিত হয়েছে। অর্থাৎ আমার ব্যাপারে তোমার গীবত ও সমালোচনাই আমার ছওয়াব ও ধারাবাহিক রহমতপ্রাপ্তির কারণ হয়েছে। একবার এক বেআদব ব্যক্তি মির্জা সাহেবের কাশফকে অস্বীকার করে তাঁকে পরীক্ষা করার জন্য বললো, কবরটি আমার এক বন্ধুর। আপনি তার কবরের হাল একটু দেখুন। তিনি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, মিথ্যা কথা কেনো বলছো? কবরটি তো এক মেয়ে মানুষের। লোকটি বললো, আপনার কাশফের পরীক্ষা করার জন্যই আমি এরূপ করেছি। এক লোক তাঁর খেদমতে এসে বললো, আমার ওমুক আত্মীয় হাল থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলো। এখন মনে হচ্ছে, তার হাল নষ্ট হয়ে গিয়েছে।

— صفحة ١١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.