একবার মোহাম্মদ কাসেম নামক এক ব্যক্তির ভাই তাঁর দরবারে এসে বললো, মোহাম্মদ কাসেম আজীমাবাদ বন্দী। এই মোখলেছ ব্যক্তির জন্য আপনি তাওয়াজ্জোহ প্রদান করুন। অল্পসময় চুপ থাকার পর তিনি বললেন, সে বন্দী হয়নি। দালালদের সঙ্গে তার মৃদু বচসা হয়েছিলো। এখন সে ভালোই আছে। সে তার বাড়িতে চিঠি পাঠিয়েছে। কাল পরশু নাগাদ চিঠি পেঁৗছে যাবে। এ কিতাবের লেখক বলেন, একদিন আমি (গোলাম আলী) তাঁর খেদমতে হাজির ছিলাম। শায়েখ মির্জা মাযহার তখন শায়েখ গোলাম হাসানকে তাওয়াজ্জোহ দেয়ার পর বললেন, তুমি কি কাফেরদের পূজার খাবার খেয়েছো? তোমার বাতেন জগত থেকে কুফরের তমসা প্রকাশ পাচ্ছে। তিনি বললেন, আমি হিন্দুর হাত থেকে কিছু খেয়েছিলাম। আমার বাতেন জগতে এজন্যই কালিমা পড়েছে। মৌলভী গোলাম মহিউদ্দীনকে বিদায় দেয়ার কালে তিনি বললেন, তোমার পথে দেয়াল দেখা যাচ্ছে। সম্ভবতঃ তুমি রাস্তা থেকেই ফিরে আসবে। অতঃপর কয়েকমাস পর সে ফিরে এসেছিলো। মোলা নাসীমের বিদায় কালে তিনি তাঁকে বলেছিলেন, তোমার সাথে পুনরায় সাক্ষাৎ হবে বলে দেখা যাচ্ছে না। পরবর্তীতে তাই হয়েছিলো। তিনি বলতেন, সাথীগণের মনের গোপন বিষয় আমার এতো বেশী জানা যে, তাদের অন্তরে কখন কী খটকা সৃষ্টি হয়, তাও আমি বুঝতে পারি। এই কিতাবের লেখক বলেন, আমি তখন নিবেদন করলাম, হজরত! এ সব তাহলে বলেন না কেনো? তিনি বললেন, দোষ গোপন রাখা আলাহ্তায়ালার ছাত্তার সিফতের প্রতিবিম্ব। এই কিতাবের লেখক বলেন, একদিন আমি তাঁর সাহচর্যে উপবিষ্ট ছিলাম। এমন সময় এক বেআদব বৃদ্ধ সেখানে উপস্থিত হলো। বললো, আমি এজন্য এসেছি যে, আমি দেখতে চাই জানে জানার কতৃর্ত্ব প্রদর্শন আলাহ্প্রদত্ত, না শয়তানপ্রদত্ত। এ কথা শুনে তিনি অসন্তুষ্ট হলেন। আমি মনে মনে বললাম, অসন্তুষ্ট হওয়া তো দরবেশীর পরিপন্থী। তিনি এ বিষয়টি মনে মনে অপছন্দ করলেন এবং রাগান্বিত হয়ে বললেন, দূর হয়ে যাও। আমাকে এনকার করছো? মীর আলী আসগর বলেছেন, আমার তখনও দাড়ি গোঁফ গজায়নি। তখন একদিন আমি হজরতকে কদমবুছি করেছিলাম। তিনি অনুগ্রহ করে দু'হাতে ধরে আমার মাথা ওঠালেন। তখন আমার মনে একটি বাজে চিন্তা দাঁনা বেঁধেছিলো যে, সম্ভবতঃ আমার দাড়ি গোঁফ না হওয়ার কারণে তিনি আমার মুখমণ্ডলে হাত রাখলেন। এমতো অসৎ ধারণার কারণে আমার বাতেন জগতে কিছু বিশৃঙ্খলা দেখা দিলো। বারো বছর পর তিনি আমার মনের বদ ধারণা সম্পর্কে আমাকে জানিয়ে দিয়েছিলেন। আমি তখন বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম দু'টি কারণে- প্রথমতঃ তিনি অন্তরের গুপ্ত রহস্য অবগত হতে পারেন। দ্বিতীয়তঃ তিনি প্রখর স্মরণশক্তির অধিকারী।
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।