মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

শাহ্‌ আব্দুল হাফীজ হজরত শায়েখ মাযহারের খেদমতে থেকে উচ্চ মাকামসমূহে কৃতকার্য হয়েছিলেন। তিনি বলেছেন, আমি শায়েখ র. থেকে ফায়দা হাসিল করেছি। একদিন তিনি বললেন, শক্তি অর্জনের জন্য আমি তোমাকে প্রত্যেক মাকামে দু'বার করে তাওয়াজ্জোহ দিয়ে থাকি। তার কিছুক্ষণ পর আমাকে বেলায়েতে কালবীর তাওয়াজ্জোহ প্রদান করলেন। আমি তখন পরীক্ষামূলকভাবে সেই মাকাম ছেড়ে অন্য এক মাকামে মনোসংযোগ করলাম। তিনি বললেন, আমি তোমাকে কলবের প্রতি মোতাওয়াজ্জোহ হয়ে থাকতে বলেছিলাম। তুমি অন্য মাকামে সরে গেলে কেনো? সেদিন থেকে আমার দৃঢ়বিশ্বাস হলো যে, তাঁর কাশ্‌ফ অত্যন্ত বিশুদ্ধ। শাহ্‌ মাযুদ্দীন র. আহমদ খান যুবায়রীর খলীফা ছিলেন। তিনি একবার তাঁর পীরের নির্দেশে মাকামসমূহ সহীহ্‌ করার জন্য মির্জা মাযহারের খেদমতে হাজির হলেন। তিনি তাঁর হালের প্রতি তাওয়াজ্জোহ দেয়ার পর বললেন, তোমার কোন্‌ মাকামের নেসবত হাসিল হয়েছে? তোমার পীর কী সুসংবাদ দিয়েছেন? শাহ্‌ মাযুদ্দীন তখন মির্জা সাহেবের কাশফের বিশুদ্ধতা স্বীকার করে নিলেন। মীর বাহাদুর হজরত শায়েখ মির্জা মাযহার জানে জানান শহীদ র. থেকে তরিকার মাকামসমূহ শিখেছিলেন এবং তাঁর কাছ থেকে ফায়দা গ্রহণ করেছিলেন। তিনি বলেন, একদা আমি হজরতের নিকট উপস্থিত ছিলাম। তখন তাঁর নির্দেশিত মাকাম বাদ দিয়ে পরীক্ষামূলকভাবে অন্য মাকামে খেয়াল করে মোরাকাবা করছিলাম। তিনি আমাকে নিষেধ করে বললেন, হিম্মতের মনোযোগকে বিক্ষিপ্ত কোরো না। আমার নিদের্শিত মাকামে মনোযোগ গেঁথে রেখো। তোমার নিুতর মাকামের দিকে সম্বন্ধ দেখা যাচ্ছে। তারপরও উন্নতির জন্য হিম্মত করা উচিত। শায়েখ মোহাম্মদ এহসান হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর পীর হজরত হাফেজ মোহাম্মদ মহসিনের মাজার শরীফে মোরাকাবা করেন। তখন তাঁর মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে একথা বেরিয়ে গেলো- আপনি মির্জা সাহেবের সুসংবাদের সত্যতার বিষয়ে কী বলেন? তিনি মাজার শরীফের বাইরে এসে বলে দিলেন, তিনি যা বলেন সবই ঠিক। মির্জা মাযহারের কাশ্‌ফের বিশুদ্ধতার বিষয়ে এরকম অসংখ্য প্রমাণ পাওয়া যায়। তাঁর সুসংবাদের সত্যতার মজবুত দলিল হচ্ছে সালেকগণের প্রত্যেক মাকামে তাদের হালের পরিবর্তন হওয়া, যা এ তরিকার ইমাম মোজাদ্দেদে আলফেসানির অনুরূপ। এ কারণেই তাঁর সাথীগণ বিশেষত্বের অধিকারী ছিলেন। তাঁরা আপন আপন বাতেন জগতে স্ব স্ব হাল লাভ করতেন। তিনি তাঁর সাথীগণকে কাশফে কওনী (জগতবিষয়ক কাশফ) কাশফে কুলুব (কলব সংμান্ত কাশফ) এবং কাশফে কুবুর (কবর জগতের কাশফ) বিষয়ে যা বলতেন, তা হতো বাস্তবসম্মত।

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।