নির্জনে বসে নিজের সময় ওজিফা ও ইবাদতের দ্বারা নিজকে আবাদ করে আলাহ্তায়ালার প্রদত্ত মাকামে উন্নতি করতে পারে। ফয়েজের উৎসস্থলে যদি তাজালী না হয়, তাহলে সালেকের হিম্মতের মধ্যে ত্রুটি রয়েছে মনে করতে হবে। এই গ্রন্থের রচয়িতা বলেন, প্রাচীনকালের বুজুর্গগণ সাধনা, বিস্তারিত মাকাম এবং সুলুকের মাধ্যমে বেলায়েতের পথে পেঁৗছেছিলেন এবং বহু বছরের কঠোর সাধনা দ্বারা তাঁরা শেষ সীমায় পেঁৗছেছেন। সে জন্য সুদৃঢ় হাল এবং বেলায়েতের প্রতিিμয়া তাঁদের মধ্যে ভালোভাবে প্রকাশিত হতো। কিন্তু এই নকশ্বন্দিয়া তরিকায় জযবা (আকর্ষণ) এবং মোর্শেদের তাওয়াজ্জোহের মাধ্যমে সংক্ষিপ্তভাবে মাকাম অতিবাহিত হওয়ায় আলাহ্তায়ালার সাথে সালেকের আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। এই মাকামসমূহের নূর ও বরকত সালেকের মধ্যে তার সম্পর্কের পরিপ্রেক্ষিতে প্রকাশ পায়। তারপরও এই তরিকার সাথীগণ জিকির ও ইবাদতে নিজের জীবন অতিবাহিত করে কলবের পরিচ্ছন্নতা এবং গায়রুলাহর প্রতি মনোযোগ ছিন্ন করে নিকৃষ্টতা থেকে নফসকে পবিত্র করতে সক্ষম হয়। তখন হাল ও কাইফিয়তের সাথে সাথে আত্মিক প্রশান্তিও পেয়ে থাকে। কারামত বা আলৌকিকতা প্রদর্শন কঠোর সাধনার উপর নির্ভরশীল। তা বেলায়েতের জন্য শর্ত নয়। তিনি বলেছেন, আমার উপর আলাহ্তায়ালার সবচেয়ে বড় নেয়ামত যার শুকরিয়া আদায় করার মতো ভাষা এবং শক্তি আমার নেই, তা হচ্ছে আলাহ্তায়ালা আমাকে তাঁর দেয়া মাকামসমূহের কাশ্ফ (আত্মিক দর্শন) বাস্তবসম্মতভাবে আমাকে দান করেছেন। এই খান্দানের যে সকল বুজুর্গকে আলাহ্তায়ালা এ সময় তালেবে মাওলাগণের হেদায়েতের দায়িত্বে নিয়োজিত করেছেন, তিনি আমাকে তাঁদের মধ্যে বিশেষত্ব দান করেছেন। আমি এই তরিকার সালেকগণকে শেষ প্রান্ত পর্যন্ত সুলুক করাতে পারি। কতিপয় আফগানী তাঁর এহেন সুসংবাদ বাণী শুনে তা অস্বীকার করলো। তিনি ফেরাসতের নূর দ্বারা তা বুঝে নিলেন এবং তাদেরকে বললেন, তোমরা যদি আমার কথা স্বীকার না করো, তাহলে দীনের পূর্ববর্তী কোনো এক বুজুর্গকে নির্ধারণ করো। তাঁর রূহ জাহির হয়ে এই সুসংবাদ দিয়ে যাবেন। তারা বললো, সরওয়ারে আলম স. যদি তার প্রত্যয়ন করেন, তাহলে এর সত্যতা নিকটবর্তী হবে। পয়গম্বরে খোদা স. এর রূহ মোবারকের উপর ফাতেহা পাঠ করে তাঁর সাথী সঙ্গীগণকে সঙ্গে নিয়ে রসুলেপাক স. এর প্রতি মোতাওয়াজ্জোহ হয়ে বসলেন। মোরাকাবাকারীগণের মধ্যে অদৃশ্য বার্তা জারী হলো। হজরত রসুলে করীম স. জাহের হয়ে অস্বীকারকারীদেরকে তাগিদ করে বললেন, মির্জার সকল সুসংবাদ বিশুদ্ধ।
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।