পঞ্চদশ অনুচ্ছেদ
মির্জা মাযহারের কাশফ ও কারামতসমূহ আলাহ্তায়ালা তাঁর নিছক অনুগ্রহে বিশুদ্ধ কাশফের মর্যাদা দান করেছিলেন শায়েখ মির্জা মাযহারকে। তাঁর জ্ঞানসমূহ ছিলো সঠিক ও মূলানুগ। তাঁর সম্পর্কে তাঁর শায়েখ র. এর মন্তব্য ছিলো এ রকম- তোমার শরীয়তের জ্ঞান ও আধ্যাত্মিক অর্জন বিশুদ্ধ। এর মধ্যে চুল পরিমাণ ন্যূনতা নেই। তাঁর সাথীগণের (মুরিদগণের) মধ্য থেকে কারও কোনো বিষয়ে কাশফ হলে তাঁরা তাঁদের সুলুকের মাকামে 'আইন' (মূল বস্তু) দেখতে পেতেন না। হালের প্রত্যেক মাকামে আপন মাকামের উপযোগী বিষয় নিজের বাতেন জগতে অনুভব করতেন, যেমন মোজাদ্দেদে আলফে সানি র. বলেছেন। তিনি বলেছেন, আমার কাশ্ফ (আত্মিক দর্শন) ও আধ্যাত্মিক অর্জন আমার পীরানে কেরামের অনুরূপ। তবে একবার আমার ভুল হয়েছিলো। আমার শায়েখ হজরত একদিন এক বুজুর্গ সম্পর্কে বললেন, তিনি আপনাদের ওসিলায় কামালতের স্তর পর্যন্ত পেঁৗছেছেন। আমি বাস্তবের খেলাফ আরয করলাম। তিনি বললেন, তোমার মোশাহাদায় (আত্মিক দর্শনে) ভুল হয়েছে। আমি যা কিছু বলেছি তা ঠিক। কিছু দিন পর তিনি আমার হালের প্রতি গুরুত্ব দিলেন এবং বললেন, তোমার দেখাই ঠিক ছিলো। ভুল হয়েছে আমারই। মির্জা মাযহার র. বলেছেন, আমি কারও মাকামের সুসংবাদ বর্ণনাকালে খুব চিন্তাভাবনা করে বলতাম। এমন কি সালেকের বাতেন জগতে মাকামের নূর পরিষ্কারভাবে দেখে নিতাম। তারপরও আমি এলহামের অপেক্ষায় থাকতাম। অতঃপর আমি তার হালের পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করতাম। তার প্রশ্নের উত্তর যদি এলহাম মোতাবেক পেতাম এবং তার বাতেন জগতে নতুন হাল ও কাইফিয়ত দেখতে পেতাম, তবেই আমি তার মাকামের বিষয়ে সুসংবাদ দিতাম যে, তোমার এই মাকামের সঙ্গে নেসবত রয়েছে। এই নেসবত তোমার অবগতির সীমা পর্যন্ত পেঁৗছেছে। ওই রকম নেসবত নয়, যা পূর্ববর্তী বুজুর্গানের হাসিল হতো। আমি এভাবে বলতাম এ জন্য, যেনো উভয়ের নেসবত সমান ধারণা করা না হয়। তুমি যদি সব সময় জিকির মোরাকাবা করো এবং আলাহ্তায়ালার সিদ্ধান্তে তুষ্ট থাকো, তাহলে এই মাকাম থেকে ফায়দা লাভ করতে পারবে। মুরিদের আলাহ্তায়ালার প্রতি মনোযোগ এবং গায়রুলাহ থেকে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে মোর্শেদের সোহবতে আস্বাদ ও হাল লাভ হয়ে থাকে। মুরিদ তখন