১৭. এই গ্রন্থের রচয়িতা শাহ্ গোলাম আলী তাঁর রচিত 'রেসালায়ে আহওয়ালে বুজুর্গান' পুস্তকে বলেছেন, হজরত খাজা সাইফুদ্দীন র. চৌদ্দশ' ছাত্রকে তাদের খাওয়া পরার জন্য বৃত্তি প্রদান করতেন। ১৮. সিলসিলায়ে মাদারিয়া শাহ বদিউদ্দীন মাদার র. এর সাথে সম্পৃক্ত। প্রাচ্যের সুলতানগণের আমলে এই সিলসিলার প্রসার ঘটেছিলো। বিস্তারিত জানার জন্য পাঠ করা যেতে পারে 'আখবারুল আখইয়ার' পৃষ্ঠা ১৫৪। ঝযধৎয়র ঝঁষঃধহধঃ ড়ভ ঔধঁহঢ়ঁৎ, চ. ২৭৪-৭৭ ঝঁভর ঙৎফবৎং রহ ওংষধস. চ. ৯৭ ১৯. নওয়াব মোকাররম খানের নাম ছিলো মীর মোহাম্মদ ইসহাক ইবনে শায়েখ মীর। আওরঙ্গজেব আলমগীরের বিশেষ নৈকট্যভাজনদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি বাদশাহ্ আওরঙ্গজেবের বেশ কিছু রাজকীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। ১১২৯ হিজরীতে ইনতেকাল করেন। তাঁর পুরো খান্দান হজরত খাজা মোহাম্মদ মাসুমের ভক্ত ছিলেন। তাঁর পিতা, চাচা শায়েখ মুনীর, ভাই মোহতাশেম খান (মীর ইব্রাহীম) এবং ভাই শমশের খানও (মীর ইয়াকুব) এই সিলসিলার ভক্ত ছিলেন। মোকাররম খান তাঁর ভাই বেরাদর সকলকে নিয়ে সেরহিন্দ শরীফে গিয়ে খাজা মোহাম্মদ মাসুমের খেদমতে কয়েক বছর অবস্থান করেছিলেন। ২০. মাক্বামাতে মাযহারীর (পূর্বের) দু'টি প্রকাশনায় এখানে হজরত সাইয়্যেদ অর্থাৎ শায়েখ নূর মোহাম্মদ বদায়ুনী ছাপা হয়েছে। তা ছিলো ছাপার ভুল। ২১. মকতুবাতে হজরত খাজা মোহাম্মদ মাসুম ২য় খণ্ডে মকতুব নং ১৫৩ ও ১৫৪তে তাঁর নাম আছে। যদিও সেখানে সম্বোধনে মোকাররম খান লেখা হয়নি। তার কারণ তিনি এই উপাধি পেয়েছিলেন খাজা মোহাম্মদ মাসুমের পরলোকগমনের পর। ২২. মকতুব নং ১৫৩, প্রথম খণ্ডে বলেছেন, বান্দা যখন মোত্লাক ফানা (সাধারণ ফানা) লাভ করে তখন তার দিলের আয়না থেকে গায়রুলাহর নকশা দূর হয়ে যায়। তখন তার জ্ঞানগত এবং দৈহিক সম্পর্ক অন্য কোনো বস্তুর সাথে থাকে না। আলাহ্তায়ালার মহব্বত ছাড়া আর অন্য কিছু তার মকসুদ থাকে না। এ মাকাম অর্জন করা ছাড়া গায়রুলাহর গোলামী থেকে নাজাত পাওয়ার কল্পনা করা কাঁটাদার বৃক্ষের উপর হাত রাখারই নামান্তর। এহেন দৌলত অর্জিত হয় প্রথমে পীর ও মোর্শেদের তাওয়াজ্জোহের মাধ্যমে। ২৩. ১১২৯ হিজরী, ১৭১৭ খ্রিস্টাব্দ। ২৪. নজীব খান বলতে বুঝানো হয়েছে নজীবুদ্দৌলা। তিনি রোহিলা সরদার নামে খ্যাত ছিলেন। ২৫. আহওয়ালে করণ অর্থাৎ এমন অবস্থা যাতে একে অপরের সাথে সংযুক্ত থাকে। যার মধ্যে পূর্ণ খাতিরজমা বিদ্যমান থাকে। ২৬. বোখারী, রোজা অধ্যায়-২। ২৭. আরও দেখা যেতে পারে মুসলিম- রোজা অধ্যায় পৃষ্ঠা ১৬৪। নাসায়ী রোজা অধ্যায়, পৃষ্ঠা ৪১-৪৩। ইবনে মাজা, আদব অধ্যায়, পৃষ্ঠা ৫৭। মোওয়াত্তা, রোজা অধ্যায় পৃষ্ঠা ৫৭। মসনদে আহমদ ইবনে হাম্বল ১ম খণ্ড, পৃষ্ঠা ৪৪৬।
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।