মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

শহীদ মির্জা মাযহার জানে জানান র. ছিলেন আধ্যাত্মিক পথের একজন কালজয়ী ও মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব। জ্ঞান ও প্রেমের পথের সকল মঞ্জিল অতিμম করে কীভাবে সঠিক গন্তব্যে পেঁৗছতে হয়, তা তিনি পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। আলাহপ্রেমিকগণ তাঁকে ভালোবাসতে বাধ্য। আর আমরা যারা তাঁর আধ্যাত্মিক উত্তরসূরী, তারা তো তাঁর প্রেমবন্ধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা। ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দি র. যাকে 'সোনার শিকল' বলেছেন, তিনি সেই সুমহান শৃঙ্খলভূত আটাশতম রূহানী পুরুষ। তাঁর জ্যোতির্ময় জীবন ও কর্ম সম্পর্কে আমাদেরকে তো জানতেই হবে। ভাবতে হবে তাঁর অনন্য বাণীসম্ভার নিয়ে। নিশ্চয় মহাপ্রলয়কাল পর্যন্ত চলবে এই মহান তরিকার জয়যাত্রা। বিশ্বব্যাপী এর প্রচার-প্রসার-প্রতিষ্ঠার কাজে আমরা নিয়োজিত। কতোইনা সৌভাগ্য আমাদের। মহান আলাহ্‌তায়ালা সকাশে আমরা এজন্য প্রকাশ করছি আমাদের অন্তরের অন্তস্থল থেকে বেশুমার শুকরিয়া। আলহামদুলিলাহ্‌! আলহামদুলিলাহি আলা জালিক। এই মহান গ্রন্থখানির শ্রদ্ধার্হ রচয়িতা হজরত শাহ্‌ গোলাম আলী আহমদী র. ছিলেন মির্জা মাযহার শহীদের সুযোগ্য খলীফা। ছিলেন ত্রয়োদশ শতাব্দী হিজরীর মোজাদ্দেদ। তাই গ্রন্থখানির ছত্রে ছত্রে বিচ্ছুরিত হয়ে চলেছে রূহানী নূরের অবিনশ্বর ধারা। এই নূরের ধারায় আমাদেরকে অবগাহন করতে হবে। অপথ, বিপথ ও কুপথের পথযাত্রীদেরকেও জানাতে হবে প্রেমময় আমন্ত্রণ। আলাহ্‌ জালাশানুহুই সামর্থ্যদাতা। তাঁর কাছেই আমরা সামর্থ্যপ্রত্যাশী। আলাহুম্মা আমিন। অজস্র-অসংখ্য, সর্বোৎকৃষ্ট দরূদ ও সালাম বর্ষিত হোক প্রেমাস্পদশ্রেষ্ঠ মহানবী মোহাম্মদ সলালাহু আলাইহি ওয়া সালামের প্রতি। তাঁর প্রেমিক ও প্রেমাস্পদগণের প্রতি। তাঁর সমগ্র উম্মতের প্রতি। আমিন। গ্রন্থখানির রচয়িতা, অনুবাদক, প্রকাশক, পাঠক-পাঠিকা সকলেই আমরা সোনার সিলসিলাভূত। আমাদের সকলের শ্রম ও সাধনা কবুল হোক। এটাই আমাদের সকলের সম্মিলিত প্রার্থনা। হে আমাদের প্রাণপ্রিয় উপাস্য! সকল প্রশংসা-প্রশস্তি-স্তব-স্তুতি কেবলই তোমার। আমরা তোমারই ইবাদত করি। আর সামর্থ্য যাচনা করি কেবল তোমারই সকাশে। সূচনায় ও সমাপনীতে সালাম।

মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।