৮. বাদশাহ্ নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গির মোজাদ্দেদে আলফে সানি র. কে তাজিমী সেজদা না করার অপরাধে গোয়ালিয়রের দুর্গে বন্দী করেছিলেন। তিনি সেখানে ১৬১৯ খৃঃ থেকে ১৬২১ খৃঃ পর্যন্ত বন্দী ছিলেন। তারপর মুক্ত হয়ে কিছু দিন বাদশাহ্ জাহাঙ্গিরের সঙ্গে তাঁর সৈন্যবাহিনীর মধ্যে ইসলাম প্রচারের দায়িত্ব পালন করেছিলেন। ৯. ইতোপূর্বে লেখা হয়েছে, হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর জীবদ্দশায়ই তাঁর বিরুদ্ধে প্রশ্নবান শুরু হয়ে গিয়েছিলো। প্রত্যেক যুগেই বিরুদ্ধবাদীরা তাঁর উপর অনর্থক প্রশ্নের সৃষ্টি করেছিলো। আমরা এমন কিছু প্রশ্নবোধক লেখা চিহ্নিত করেছি, যা হজরত মোজাদ্দেদ র. কে প্রত্যাখ্যানকল্পে লেখা হয়েছিলো। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে দ্রষ্টব্য আহওয়াল ও আছারে আব্দুলাহ খেশগী, পৃষ্ঠা ১৫৯-১৬২। তাঁর ভক্তগণও বিরুদ্ধবাদীদের প্রতিউত্তরে অগণিত পুস্তিকা লিখেছেন। ১০. এই পুস্তিকার নাম 'আতিয়াতুল ওয়াহ্হাব আলফাসেলা বাইনাল খাতা ওয়াস্সওয়াব'। এটি আরবী ভাষায় লিখিত, রচনা কাল ১০৯৪ হিজরী। এটি স্বতন্ত্র পুস্তিকারূপে, অতঃপর মোজাদ্দেদে আলফেসানির মকতুবাত শরীফের আরবী তরজমার সংকলন, যা প্রস্তুত করেছেন মোহাম্মদ মুরাদ তাঁর তৃতীয় খণ্ডের টীকায়। ১১. শায়েখ মোহাম্মদ বেগ মক্কীর জীবনবৃত্তান্ত খুব বেশী পাওয়া যায় না। তিনি কতিপয় পুস্তকের রচয়িতা ছিলেন। ১২. এখানে এনকার ও একরার (অস্বীকার ও স্বীকৃতি) বলতে হজরত মোজাদ্দেদে আলফেসানি এবং শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর মধ্যে উদ্ভূত মতভেদকে বুঝানো হয়েছে, যার আলোচনা করা হয়েছে তথ্যপঞ্জি ৭, ৮ ও ৯ নম্বরে। হাফেজ মোহাম্মদ মহসিনের জীবনবৃত্তান্ত জানতে হলে পাঠ করতে হবে এই পুস্তকের তৃতীয় অধ্যায়। ১৩. শায়েখ মোহাম্মদ ফরখ পিতা হজরত খাজা মোহাম্মদ সাঈদ, পিতা হজরত মোজাদ্দেদে আলফেসানি র.। তিনি একজন বিখ্যাত আলেম এবং বহু গ্রন্থের প্রণেতা ছিলেন। আলামা ও মৌলভী তাঁর লকব ছিলো। তিনি সনদ ও মতন সহকারে সত্তর হাজার হাদিসের হাফেজ ছিলেন। হজরত মোজাদ্দেদে আলফেসানির পরিচয়ে বেশ কয়েকটি কিতাব রচনা করেছেন। বিরুদ্ধবাদীদের জবাবে তিনি একটি গ্রন্থও রচনা করেছেন, যার নাম 'কাশফুলগেতা আন আযহানেল আগবিয়া'। ১৪. মধ্যযুগে হজরত মোজাদ্দেদে আলফেসানির বিরোধীদের মধ্যে সবচেয়ে উলেখযোগ্য ব্যক্তি ছিলেন সাইয়্যেদ মোহাম্মদ আব্দুর রসুল বরজঞ্জী। তখনকার মোজাদ্দেদিয়া তরিকার বিরোধিতাকারীদের অধিকাংশের সম্পর্ক ছিলো এই বরজঞ্জীর সাথে। তিনি এ বিষয়ে অনেক পুস্তিকা রচনা করেছেন। সেগুলোর মধ্য থেকে কিছু কিছুর ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে 'আব্দুলাহ খেশগীর জীবন ও তার কর্ম' শিরোনামে। পৃষ্ঠা ১৫৯-১৬৪। ১৫. হজরত খাজা আব্দুল আহাদের পিতা হজরত খাজা মোহাম্মদ সাঈদ এবং চাচা হজরত খাজা মোহাম্মদ মাসুম। উভয়েই হজরত মোজদ্দেদে আলফেসানির ফরজন্দ। তিনি সাঈদী ও মাসুমী দুই নেসবতেই যুক্ত ছিলেন। ১৬. সেমার বিষয়ে সুফিয়ানে কেরামের মধ্যে এখতেলাফ আছে। নকশ্বন্দী মাশায়েগণও এ বিষয়ে পৃথক কিতাবসমূহ রচনা করেছেন। এ বিষয়ে হজরত মির্জা মাযহারের জলীলুলকদর খলীফা হজরত কাযী ছানাউলাহ পানিপথি র. রচিত রেসালায়ে সেমা বিখ্যাত ও গ্রহণযোগ্য।
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।