মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

(রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিবো)। ২৭ কারও কারও মতে আজযী এর স্থলে উজযা ফেলে মজহুল (কর্মকারক িμয়া) হবে। এখন অর্থ হবে, আমি নিজে তার প্রতিদান হবো। অর্থাৎ রোজার ওসিলায় আলাহ্‌তায়ালার দীদার হাসিল হবে আখেরাতে। সুতরাং রোজাদারদের জন্য কতোই না শুভসংবাদ।

তথ্যপঞ্জি ১. মোজাদ্দেদে আলফেসানি, মকতুব ২/১ ২. ইমামে রব্বানী মোজাদ্দেদি আলফে সানি, মকতুবাত প্রথম খণ্ড, মকতুব ২০৯। তৃতীয় খণ্ড, মাকতুব ৮৮, ৯২, ১২১। ৩. হজরত শায়েখ মোহাদ্দেছের একটি পুরো মকতুব হজরত মোজাদ্দেদে আলফেসানির মারেফতসমূহের সমালোচনা করে লেখা হয়েছিলো। মকতুবটি আব্দুলাহ খেশগী কুসুরী কতৃর্ক রচিত "মাআরেজুন বেলায়েত" পুস্তকে উদ্ধৃত আছে। অধ্যাপক খলীল আহমদ নিজামী শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর জীবনীতে সংকলন করেছেন। পৃষ্ঠা ৩১২, ৩৪৪। ৪. খাজা হোসামউদ্দীন আহমদ বাদশাহ আকবরের নৈকট্যভাজন এবং আবুল ফজলের ভগ্নিপতি ছিলেন। পরবর্তীতে তিনি আমিরী ছেড়ে দিয়ে হজরত খাজা বাকী বিলাহর খেদমতে দিন রাত অতিবাহিত করে ১০৪৩ হিজরীতে ইনতেকাল করেন। ৫. শায়েখ মোহাদ্দেছের এই মকতুবটি 'আখবারুল আখইয়ার' এর শেষে সন্নিবেশিত হয়েছে। বিরুদ্ধবাদীরা হজরত মোহাদ্দেছের এই মকতুবটিকে অস্ত্র বানিয়ে তাদের বিরোধিতাকে শানিত করে থাকে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, হজরত শায়েখ মোহাদ্দেছ র. বিরোধিতা থেকে প্রত্যাবর্তন করেছিলেন। উভয় হজরতের আওলাদগণের মধ্যে পরবর্তীতে মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়েছিলো। হজরত মোজাদ্দেদে আলফেসানির সাহেবজাদা হজরত খাজা মোহাম্মদ ইয়াহইয়া হজরত শায়খ মোহাদ্দেছের হাদিসের সনদ গ্রহণ করেছিলেন। হজরত শায়েখ মোহাদ্দেছের আওলাদগণের মধ্য থেকে অনেক ব্যক্তি হজরত মোজাদ্দেদ র. এর আওলাদ থেকে বায়াত গ্রহণ করে হেদায়েত পেয়ে খ্যাতি লাভ করেছিলেন। হজরত মির্জা মাযহারের সঙ্গে হজরত শায়েখ মোহাদ্দেছের বেশ কয়েকজন সাহেবজাদা তরিকায় যুক্ত ছিলো। এই পুস্তকে মির্জা মাযহারের খলিফাবৃন্দের তালিকায় তাঁদের বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ৬. আল কোরআন সুরা আল মুমিন ২৮/৪০। ৭. এই কিতাবের লেখক শাহ গোলাম আলী দেহলভী হজরত শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর উত্থাপিত অভিযোগসমূহের উত্তর দিয়ে একটি স্বতন্ত্র পুস্তক রচনা করেছিলেন, যার শিরোনাম ছিলো 'রিসালা দার ই'তিরাদ্বাত শায়েখ আবদুল হক বর হজরত মোজাদ্দেদ র.' (পুস্তিকা মোজাদ্দেদ র. এর প্রতি শায়েখ আব্দুল হক র. এর অভিযোগসমূহ) তাছাড়া বিভিন্নজন শায়েখ মোহাদ্দেছের জবাব দিয়ে বিভিন্ন পুস্তিকা লিখেছেন।

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।