এজন্যই রমজান মাসে মুসলমানগণ বিভিন্ন দিক থেকে বেরিয়ে আসতে থাকে এবং বিস্ময়কর সোহবতের তাছীর অনুভূত হয়। তারাবীর নামাজে কোরআনে করীম শ্রবণের মাধ্যমে নতুন নতুন হাল পাওয়া যায়। মির্জা মাযহার কখনও কখনও তারাবীর নামাজের পর সাথীগণকে নিয়ে মোরাকাবা করতেন এবং তার মাধ্যমে সহী হাল অর্জিত হতো। যে রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা পেতেন, সে রাতে বলতেন, আজ রাতে বহুত ফয়েজ বরকত প্রবাহিত হচ্ছে এবং অধিক পরিমাণে তাজালী প্রকাশিত হচ্ছে। সে রাতে তিনি অনেক দোয়া পাঠ করতেন এবং দোয়া করতেন। ওই হালের বর্ণনা দেয়ার ক্ষমতা লেখনীর নেই। তিনি বলেছেন, শবে কদর প্রতি বছর পরিবর্তিত হয়ে আসে। অর্থাৎ বেজোড় রাত্রিসমূহের মধ্যে কোনো এক রাত্রিতে হয়ে থাকে। এর জন্য সাতাশ তারিখ নির্ধারিত নয়। অবশ্য সাতাশ তারিখে অধিক পরিমাণে দোয়া করা এবং নফল নামাজ পড়ার জন্য মানুষের রাত্রি জাগরণ রীতি হয়ে গিয়েছে। এর মধ্যেও অনেক বরকত পাওয়া যায়। কোনো কোনো সময় উলিখিত তারিখেও শবে কদর হয়ে থাকে। তিনি বলেছেন, রমজান মাসের দিবসকালে অন্তরে যে খাতিরজমা ও একাগ্রতা আসে, তা পুরো বছরের জন্য সম্পদ হয়ে থাকে। এটি একটি অভিজ্ঞতার বিষয় যে, এ মাসে যদি কখনও কোনো ত্রুটি বিচ্যুতি অথবা অলসতা পাওয়া যায়, তাহলে তার আছর পুরো বছরব্যাপী পড়তে থাকে। আমি মির্জা মাযহার আমার উস্তাদের মুখে শুনেছি, হাদিস শরীফে এসেছে, মাসটি যদি খাতিরজমা ও বন্দেগীর মাধ্যমে অতিবাহিত হয়, তাহলে পুরো বছর নেক আমলের তৌফিক ও খাতিরজমার মাধ্যমে সুরক্ষিত থাকে। তিনি বলেছেন, আমার শায়েখ প্রতি রমজান মাসের শেষ দশদিন এতেকাফ করতেন। কেউ যদি তরিকার এজাযতের মাকাম পর্যন্ত পেঁৗছে যেতো এবং সে সময়ে যদি খেরকা প্রদান করার অবস্থায় আসতো, তাহলে তিনি তাকিদ করতেন, সে সময় যেনো লোকেরা হালকায় হাজির থাকে। যেনো তাদের বাতেনী উন্নতি সাধিত হয়। রমজান শরীফ অতিবাহিত হয়ে যাওয়ার পর বলতেন, রোজার বরকতে প্রিয়জনদের নেসবত অধিক রওশন হয়ে গিয়েছে। আফসোস! সারা বছর রমজান থাকে না কেনো? রোজা বছরের যে কোনো সময় রাখা হলেও, তার দ্বারা সাফায়ী হাসিল হয় এবং আলাহ্তায়ালার ওয়াদা "আনা আজযী বিহি" (আমি তার প্রতিদান দিবো) ২৬ থেকে বঞ্চিত হবে না। তবে সে রোজার মধ্যে রমজান শরীফের হাল পাওয়া যাবে না। এই পুস্তক প্রণেতা শাহ গোলাম আলী আহমদী বলছেন, হাদিসটির প্রকৃত অর্থ হবে- 'আস্ সাওমুলী ওয়া আনা আজ্যিবিহী'
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।