তিনি বলেছেন, আমাদের সবচেয়ে আশার আমল আলাহ্তায়ালার প্রতি সার্বক্ষণিক মনোনিবেশ এবং মাশায়েখে কেরামের প্রতি মহব্বত ব্যতীত অন্যকিছু নয়। তিনি বলেছেন, প্রত্যেক আমলের ভিন্ন ভিন্ন হাল থাকে। নামাজ সকল প্রকারের হালকে একত্রিতকারী। তেলাওয়াত, তসবীহ, দরূদ এস্তেগফার ও জিকিরের নূরের উপর নামাজ প্রতিষ্ঠিত। তবে নামাজের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও মৌলিক হাল হচ্ছে করণ ২৫ (সংযুক্তি) এর হাল। এই হাল কেবল নামাজের মধ্যেই পাওয়া যায়। তবে শর্ত হলো, আদবসমূহ পুরাপুরি বাস্তবায়ন করতে হবে। এই গ্রন্থের রচয়িতা শাহ গোলাম আলী দেহলভী বলছেন, নামাজ হচ্ছে মুমিনগণের মেরাজ। নামাজের হালতে বাতেন জগতের উরুজ (ঊর্ধ্বারোহণ) হয়ে থাকে এবং লতীফাসমূহ ঊর্ধ্বজগতের নূরের অংশ লাভ করে থাকে। তবে রুকনসমূহের মধ্যে ভারসাম্য এবং খুশুখুজু (বিনয় ও একাগ্রতা) থাকা অপরিহার্য। মির্জা মাযহার বলেছেন, কোরআন মজীদ তেলাওয়াত দ্বারা বাতেন জগতের সাফায়ী হাসিল হয় এবং কলবের কবজ (আবদ্ধতা) দূরীভূত হয়। কোরআন তেলাওয়াত হরফসমূহের তরতীল এবং খোশ আওয়াজে হওয়া উচিত। মধ্যম ধরনের আওয়াজে কোরআন মজীদ তেলাওয়াত করা উচিত, যাতে করে তার দ্বারা যওক (আত্মিক স্বাদ) পাওয়া যায়। তিনি বলেছেন, রমজান মাসে বাতেনী নেসবতের উন্নতি সাধিত হয়। রোজা রাখা অবস্থায় গীবত ও মিথ্যা বর্জন করা ওয়াজিব। তা না হলে রোজা পালন দ্বারা উপবাস ছাড়া আর কিছুই অর্জিত হবে না। এ মাসের সন্তুষ্টি অর্জন এবং রোজার হক আদায় করার জন্য চেষ্টা করা উচিত। তিনি বলেছেন, কোনো এক বুজুর্গ ব্যক্তি রমজান মাসকে দেখলেন একজন পুতপবিত্র মানুষের সুরতে। তিনি তাকে প্রশ্ন করলেন, আপনি কি রোজাদারদের রোজা পালনে সন্তুষ্ট? সে বললো, রোজাদাররা রোজার হক নষ্ট করে আমাকে অসন্তুষ্ট করেছে। হজরত হুজ্জাতুলাহ মোহাম্মদ নকশ্বন্দ র. অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেন না। কিন্তু তিনি একারণে অনুতপ্ত থাকতেন। তাঁর রোজা না রেখে অনুতপ্ত হওয়া অন্যদের তুলনায় (যারা রোজা রেখে তার হক আদায় করে না) আমার কাছে অধিক পছন্দনীয়। তিনি বলেছেন, রমজান মাসের নূর ও বরকত শাবান মাস থেকেই শুরু হয়ে যায়। মনে হয় যেনো এ মাসের ফয়েজ ও বরকত শাবানের চন্দ্রই উদিত করে দেয়। অর্ধ শাবান থেকেই এ রকম মনে হয় যেনো পূর্ণিমার চন্দ্র এই মোবারক মাসের নূর দ্বারা পৃথিবীকে উদ্ভাসিত করেছে। পূর্ণিমার রাত্রি থেকেই এরকম মনে হতে থাকে যেনো ফয়েজে এলাহীর সূর্য মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে।
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।