মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

গোপনে নির্জনতা অবলম্বনকারী ফকীরদের জন্য খরচ করার উদ্দেশ্যে ওই থলেতে এক হাজার রুপিয়া করে রেখে দিতেন। ওই কুতুব বাদশাহর কক্ষে প্রবেশ করে থলেটি উঠিয়ে নিলেন। বাদশাহ্‌ তা টের পেলেন। তিনি তাঁকে চোর মনে করলেন। কুতুব তাঁকে বললেন, আমি ওই ব্যক্তি, যার মাধ্যমে তোমার জান রক্ষা পাচ্ছে। বাদশাহ্‌ বললেন, আরও কিছু অর্থ নিন। তিনি বললেন, বাস। এতোটুকুই যথেষ্ট। তিনি বলেছেন, সেই কুতুব গোপনে এসে আমাদের হালকায় বসে যেতেন। কেউ তাঁকে দেখতে পেতো না। সমাজে বসবাসকারী ওলিগণের জন্য শোহরত অপরিহার্য, যাতে করে মানুষ তাঁদের কাছ থেকে ফায়দা গ্রহণ করতে পারে। তবে জনগণ থেকে পৃথক থাকেন যে সকল ওলি, তাঁদের গোপন থাকা অপরিহার্য, যেনো তাঁদের রহস্য জনসমক্ষে প্রকাশিত না হয়। একবার এক লম্বা জওয়ান লোককে তীর ধনুক নিয়ে আমাদের সামনে আসতে দেখা গেলো। এক ব্যক্তি দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করলো। লোকটি দীর্ঘক্ষণ বসে থেকে তার পর চলে গেলেন। তখন মির্জা মাযহার বললেন, এই যুবক একজন আবদাল। সম্ভল শহরের হেফাজত করা তাঁর দায়িত্ব। আমাদেরকে দেখার জন্য তিনি এক কদমে সম্ভল থেকে দিলীতে এসেছেন। তিনি আরও বলেছেন, দিলী শহরের কুতুব হচ্ছেন এক কাশমিরী ব্যক্তি। তিনি ওমুক মহলায় বাস করেন। তখন মোহাম্মদ এহসান আরয করলেন, আমাকে তাঁর নাম ঠিকানা বলুন। তিনি বললেন, তুমি কি চাও তাঁর গোপন বিষয় প্রকাশিত হয়ে যাক? একবার এক সৈনিক বেশী যুবক হজরত মির্জা মাযহারের খেদমতে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছেন? যুবক জবাব দিলেন, আজমীর থেকে। এ মুহূর্তে আমাকে একটি দায়িত্ব দিয়ে আপনার এখানে পাঠানো হয়েছে। কাজটি হলো নজীবখানের ২৪ হেফাজতের জন্য আপনার সাথীদের মধ্যে সুরা এখলাসের আমল করার হুকুম দেয়া হয়েছে। সুতরাং তাঁর সাথীগণ সুরা এখলাসের আমল করেন এবং নজীব খান কাফেরদের ক্ষতি থেকে রক্ষা পান। হজরত মির্জা মাযহার কয়েকবার ফেরেশতা এবং বাতেনের নূর তাঁর বাহ্যিক চক্ষু দ্বারা অবলোকন করেছেন। একবার আমি (শাহ গোলাম আলী) তাঁর খেদমতে হাজির ছিলাম। তিনি হঠাৎ বললেন, এখানে কে? কেনো এসেছো? আমি বললাম, এখানে তো কেউ নেই। তিনি বললেন, এখানে একজন আছে, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছো না। একথা সত্য যে, গায়েবী বিষয়ের কাশফ্‌ অনেকের থাকে না। আলমে গায়েবের কোনো কিছু দর্শন করা তরিকার শর্ত নয়। আসল কাজ হচ্ছে আলাহ্‌তায়ালার প্রতি সার্বক্ষণিক মনোযোগ এবং মোস্তফা স. এর অনুসরণ।

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।