মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

নকশ্‌বন্দের দৃষ্টিপাত শেষ হয়ে গিয়েছিলো। তিনি যখন তাঁর দৃষ্টিপাত উঠিয়ে নিলেন, তখন আমাদের ভরপুর দিল আবার শূন্য এবং নূরবিহীন হয়ে গিয়েছিলো। আমাদের বাতেন জগতে যে নূর ও কাইফিয়ত উদ্ভাসিত হয়, তার আগমন ঘটে হাকীকতের আসমানসমূহের মধ্যমনি সূর্যসদৃশ বুজুর্গগণের রূহ থেকে। আলাহ্‌ তাঁদের উপর সন্তুষ্ট থাকুন। আমিন। তিনি বলেছেন, পানিপথে ইমাম বদরুদ্দীনের মাজার শরীফের শিয়রে বসে আমি মোরাকাবা করেছিলাম। যথেষ্ট পরিমাণে মনোযোগ ও মনোনিবেশও করেছিলাম। কিন্তু তাঁর নেসবতের আছর প্রকাশ পেলো না। তবে দীর্ঘক্ষণ পর তাঁর নেসবত নেহায়েত নম্রতার সাথে প্রকাশ পেলো। তখন আমার মনে হলো, তাঁর সুলুক সুফিয়ানে কেরামের নির্ধারিত তরিকা মোতাবেক হয়নি। তিনি আলাহ্‌র পথে শাহাদতের মাধ্যমে পেঁৗছেছেন। আর অকস্মাৎ তিনি এজতেবা (মনোনিত করা) এর তরিকায় সফলকাম হয়েছিলেন। আলাহ্‌র পথে যাঁরা জীবন বিসর্জন দিয়ে থাকেন, তাঁদের হাল এরকমই হয়ে থাকে। তাঁরা অকস্মাৎ জীবন বিসর্জন দিয়ে থাকেন। আর সে কারণেই তাঁরা আলাহ্‌র অনুগ্রহের আকর্ষণে অকস্মাৎ নৈকট্যের মাকাম লাভ করেন। তিনি বলেছেন, শাহ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভী নতুন তরিকার বর্ণনা দিয়েছিলেন। তিনি মারেফতের রহস্যের বিষয় সাব্যস্ত করেছিলেন এবং বিভিন্ন এলেমের গভীরতায় বিশেষ অবদান রেখেছিলেন। বিভিন্ন এলেম ও পূর্ণতার কারণে তিনি ওলামায়ে রব্বানীর অন্তর্ভুক্ত হয়েছিলেন। তাঁর মতো মোহাক্কেক সুফী তিনিই ছিলেন, যিনি জাহেরী ও বাতেনী এলেমের সমন্বয় সাধন করে এক নতুন এলেমের আবিষ্কার করেছিলেন। এমন আলেম সম্ভবতঃ একজনই অতিবাহিত হয়েছেন। তিনি বলেছেন, যে সকল আওলিয়া খেদমতে খালকের দায়িত্বে নিয়োজিত, আমি তাঁদেরকে চিনি। তাঁদের সঙ্গে আমার মোলাকাতও হয়েছে। তবে আলাহ্‌তায়ালার মর্জি নেই যে, আমি তা প্রকাশ করি। নাদিরশাহের সেনাবাহিনীতে একজন কুতুব ছিলেন। তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছিলো। কোনো এক কারণে লাহোরের কাযীর সীলমোহরের প্রয়োজন পড়েছিলো। আমি একথা তাঁকে বললাম। তিনি এক প্রহরের মধ্যে কাযী সাহেবের সীলমোহর লাগিয়ে আনলেন এবং বললেন, কাযী সাহেব কোনো কাজে ব্যস্ত ছিলেন। তাই আমার আসতে কিছু বিলম্ব হলো। তা নাহলে এক ঘণ্টার মধ্যে নিয়ে আসতে পারতাম। একবার কোনো এক দরবেশের কন্যার বিয়ের জন্য কিছু অর্থের প্রয়োজন পড়লো। এক কুতুব অর্ধ রাত্রিতে কেলার ভিতর প্রবেশ করলেন। সেখানে মোহাম্মদ শাহ বাদশাহ্‌র একটি থলে রাখা হয়েছিলো। বাদশাহ্‌ প্রতি রাতে

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।