তিনি বলেছেন, হজরত গাউছে পাকের তাওয়াজ্জোহ তাঁর তরিকায় যুক্তদের প্রতি খুব বেশী বলে মনে হয়। এই তরিকার এমন কোনো ব্যক্তিকে আমি দেখিনি, যার প্রতি তাঁর তাওযাজ্জোহ ব্যবহৃত হয়নি। এভাবে আমার তরিকার অনুসারীদের প্রতিও খাজা নকশ্বন্দের তাওয়াজ্জোহ রয়েছে। মোগল সৈন্যরা ময়দানে ঘুমানোর কালে তাদের ছামান ও অশ্বসমূহ হজরত খাজা নকশ্বন্দের হাওলায় দিয়ে দিতো। তাঁর গায়েবী মদদও তাদের সঙ্গে থাকতো। এ প্রসেঙ্গ বহু ঘটনা আছে, যা বর্ণনা করলে পুস্তকের কলেবর বৃদ্ধি পাবে। তিনি বলেছেন, হজরত সুলতান নিজামুদ্দীন আওলিয়া তাঁর মাজার জিয়ারতকারীদের প্রতি খুব মেহেরবানি করেন। শায়েখ জালাল পানিপথিও জিয়ারতকারীদের প্রতি খুব গুরুত্ব প্রদান করেন। হজরত খাজা কুতুব উদ্দীনের শুহুদ (আত্মিক দর্শন) এর মধ্যে নিমজ্জিত থাকার শান খুব উঁচু। হজরত খাজা শামসুদ্দীন তুর্ক পানিপথি আলাহ্ ছাড়া অন্য কোনোকিছুর প্রতি ভ্রুক্ষেপ করেন না। এই কিতাবের লেখক শাহ গোলাম আলী বলেন, পানি পথ থেকে রওয়ানা দেয়ার সময় এই ফকীর চক্ষুদ্বয়কে পা বানিয়েছিলো এবং অত্যন্ত আদবের সাথে হজরত শামসুদ্দীন তুর্কের মাজার জিয়ারত করতে গিয়েছিলো এ জন্য যে, তিনি আলাহ্ ছাড়া সব কিছুই তরক করেছিলেন। তিনি আমার প্রতি খুবই মেহেরবানি করেছিলেন। ফলে আমার মধ্যে যে কাইফিয়ত সৃষ্টি হয়েছিলো এবং তিনি যে তাওয়াজ্জোহ প্রদান করেছিলেন, তাতে আমার দিল এমনভাবে ভরপুর হয়েছিলো যে, দিলীতে পেঁৗছা পর্যন্ত আমি তা অনুভব করেছিলাম এবং কয়েকদিন পর্যন্ত আমার মধ্যে তার প্রতিিμয়া বিরাজমান ছিলো। তিনি বলেছেন, আকাবের মাশায়েখগণের নেসবতের শক্তি এবং আবরু এমন পর্যায়ের হয়ে থাকে, রসনা যার বর্ণনা করতে অক্ষম। আমাদের তরিকার প্রিয় ব্যক্তিগণ এবং মোজাদ্দেদিয়া তরিকার পূর্বের সুফিয়ানে কেরামের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যাবে যে, আমরা তাঁদের তুলনায় কিছুই নই। মির্জা মাযহার একদিন তাঁর সাথীগণকে সঙ্গে নিয়ে হজরত খাজা নকশ্বন্দ র. এর রূহ মোবারকের প্রতি তাওয়াজ্জোহ করার পর বললেন, সুবহানালাহ! খাজা নকশ্বন্দ থেকে বিস্ময়কর ও শক্তিশালী জযবাবিশিষ্ট নেসবত প্রকাশিত হয়েছে। হবে না কেনো? হজরত খাজা নকশ্বন্দ তো এই তরিকার মহান বুজুর্গ। এই কিতাবের লেখক শাহ্ গোলাম আলী আরও বলছেন, ওই সময় আমি তাঁর সঙ্গে ছিলাম। হজরত খাজা নকশ্বন্দের কাছ থেকে এমন নেসবত পাওয়া যাচ্ছিলো যে, আমাদের বক্ষের পরিসরে যতটুকু শূন্য স্থান ছিলো, তাঁর নেসবতের নূর দ্বারা তা পরিপূর্ণ হয়ে গিয়েছিলো। মির্জা মাযহার মোরাকাবা থেকে যখন মাথা ওঠালেন, তখন খাজা
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।