চুঁ দীদায়ে আকল আমদ আহওয়াল মাবুদে তু সের তসতে আওয়াল (যখন আকলের চক্ষু বμ হয়ে যাবে, তখন তোমার মাবুদই হবেন তোমার মস্তক)। মির্জা মাযহার বলেছেন, নওয়াব মোকাররম খানের ইনতেকালের সময় তাঁর মাথায় হজরত খাজা ওবায়দুলাহ আহরারের বরকতময় টুপী রাখা হলো। তিনি তখন মুমুর্ষ অবস্থায় ফেরাসতের নূর দ্বারা বুঝতে পারলেন, আমার মাথায় রয়েছে বরকতময় টুপী। তিনি চোখ খুললেন এবং এমতো প্রত্যয় ব্যক্ত করলেন যে, হজরত খাজার পবিত্র সত্তা আলাহ্পাকের দরবারে আমার জন্য ওসিলা হবে। তিনি বলেছেন, প্রাচীন নকশবন্দী বুজুর্গগণের নেসবত এবং মোজাদ্দেদিয়া তরিকার নেসবতের মধ্যে ব্যবধান আছে। তাছাড়া তাঁদের হাল ও কাইফিয়তও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেনোনা পীর তাঁর মুরিদানের হালের উপর তাওয়াজ্জোহ্ প্রদান করেন, যা তাঁর পীরের পীর থেকে কম প্রকাশ পায়। এমতাবস্থায় পীর ও মুরিদ উভয়ের নৈকট্যের কারণে 'মাঈয়াত' (সঙ্গতা) এর নেসবতটি সুদৃঢ় ও বাস্ত বায়িত হয়। তিনি বলেছেন, একদিন তিনি হজরত শায়েখ আবেদ সুনামী, হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী এবং নওয়াব মোকাররম খানের মাজার জিয়ারতে গেলেন। তাঁদের মাজারসমূহ একই জায়গায় অবস্থিত। তিনি তাঁদের দু'জনের মাজারের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করার পর বললেন, এই দুই বুজুর্গের নেসবত একই। কিন্তু হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর মাজারের নেসবত দারিদ্র ও পরহেজগারীর নূরানিয়াতের কারণে স্বতন্ত্র। তিনি বলেছেন, দুই ব্যক্তি হজরত শায়েখ আব্দুল আহাদ থেকে তরিকা গ্রহণ করেছিলো। একজন কাদেরিয়া তরিকা, আর অপর জন নকশ্বন্দিয়া তরিকা। হজরত শায়েখ আব্দুল আহাদ বলেছেন, তখন হজরত গাউছুল আজমের পবিত্র রূহ আগমন করলো এবং তিনি মিছালী সুরতে আপন খান্দানের মুরিদের সঙ্গী হয়ে রওয়ানা দিলেন। আর হজরত খাজা নকশ্বন্দও মিছালী সুরতে তাঁর তরিকার অনুসারীর সঙ্গে রওয়ানা দিলেন। তিনি বলেছেন, আলাহ্তায়ালার দরবারে প্রত্যেক তরিকার শায়েখের তাওয়াস্সুল (মধ্যস্থতা) হচ্ছে হাবলুল মতীন (সুদৃঢ় রশি) স্বরূপ। কেনোনা শায়েখ হচ্ছেন নৈকট্যের স্তরসমূহে সফলকাম। ফায়দা গ্রহণকারী যদি তাঁর কাছ থেকে ফয়েজ হাসিল করে নিতে পারে, তাহলে সেও তাঁর স্তরে চলে যায়। শুধু তাই নয়, বরং যে সুসংবাদ আকাবেরগণের জন্য রয়েছে, সে তার মধ্যে শরীক হয়ে যেতে পারে। তখন বুজুর্গগণের সহযোগিতা তার অবস্থার সঙ্গে শামিল হয়ে যায়।
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।