মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আলমগীর প্রশ্ন করলেন, আপনার বয়স কতো? তিনি উত্তর দিলেন, চার বছর। জীবনের যে সময়গুলো আমি আমার পীরের খেদমতে অতিবাহিত করেছি, তাই আমার বয়স। বাকী সময়গুলো শুধুই আখেরাতের ঝন্‌ঝাট।

আওকাতে হাঁমা বুদ কে বা ইয়ারে বছর ওয়াকত বাকীহামা বে হাসেল ওরেব খবরী বুদ। (উত্তম সময় ছিলো, যা আমার বন্ধুর সাহচর্যে অতিবাহিত হয়েছে। তাছাড়া সমস্ত সময়ই অর্জনহীন এবং তত্ত্ববিহীন)। তিনি বলেছেন, নওয়াব মোকাররম খান তাঁর খানাপিনার ব্যাপারে এতো অধিক আড়ম্বর করতেন যে, মনে হতো তিনি অপব্যয় করছেন। কিন্তু নওয়াব সাহেবের সতর্কতা ও তাকওয়ার কারণে খাজা মোহাম্মদ মাসুম র. ২০ তাঁর খানা গ্রহণ করতেন। বলতেন, তাঁর খানার বরকতে বাতেন জগতে এতোই নূর বৃদ্ধি পায় যে, মনে হয় খানা খাওয়াই হয়নি। হজরত খাজা মোহাম্মদ মাসুমের প্রতি তাঁর মহব্বতের প্রাবল্যের কারণে তাঁর সবকিছুই নূরানী হয়ে গিয়েছিলো। একথা বলে তিনি শোকরানা স্বরূপ দু'রাকাত নামাজ আদায় করেছিলেন। আয মহব্বত মছহাযারীন শোওয়াদ আয মহব্বত তলখেহা শিরীন শোওয়াদ আয মহব্বত রেকে হামেল মী শোওয়াদ আয মহব্বত খারে হাগোল মী শোওয়াদ। (মহব্বতের কারণে তামা স্বর্ণে পরিণত হয়ে যায়। মহব্বত তিক্ত জিনিসকে মিষ্টি বানিয়ে দেয়। মহব্বতের কারণে সিরকা শরাব আঙ্গুরে রূপান্তরিত হয়ে যায়। মহব্বতের কারণে কাঁটাও হয়ে যায় ফুল)। তিনি বলেছেন, নওয়াব মোকাররম খান একবার তাঁর পীরের কাছে নিবেদন করলেন, আমার নিকট আপনার মহব্বত আলাহ্‌ ও তাঁর রসুলের মহব্বতের উপর গালেব হয়ে গিয়েছে- যা অত্যন্ত লজ্জার কারণ। উত্তরে তাঁর পীর খাজা মোহাম্মদ মাসুম বললেন, পীরের মহব্বতের মধ্যেই আলাহ্‌ ও রসুলের মহব্বত নিহিত। আর মুরিদের মধ্যে এই মহব্বত পয়দা হয় কামালাতে এলাহীর জযবার কারণে, পীরের বাতেন জগতে যার আবির্ভাব হয়ে থাকে।

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।