মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

পানিতে সিদ্ধ করে খেয়ে নিতাম। তিনি একটি পুরাতন তালি দেয়া জামা তিরিশ বছর পর্যন্ত পরিধান করেছিলেন। একদিন তিনি রোজা রেখে ইফতার করার জন্য গরমের তীব্রতা লাঘবের উদ্দেশ্যে হাউজের পানি চাইলেন। সেখানকার কেউ একজন বললো, এখানে একটি কূপ আছে, যার পানি ঠাণ্ডা ও মিষ্টি। তিনি বললেন, আমি কতো বছর যাবত এই মসজিদে আছি! কখনও আমার খেয়ালেই আসেনি যে, এখানে একটি কূপ আছে। তীব্র গরমের সময় এই হাউজের পানিই পান করেছি। একবার এক লোক দীনার ভর্তি একটি থলে এনে হাদিয়া স্বরূপ তাঁকে দান করলো। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। বললেন, আমার উপর হজ্ব ফরজ হয়ে গিয়েছে। তারপর এক মুহূর্তও অতিবাহিত হলো না। ফিরে এসে তিনি বললেন, একজন ভিখারী এসে আমার কাছে সওয়াল করেছিলো। আমি তাকে থলেটি দান করে ফেলেছি। কাজেই হ্‌জ্ব ফরজ হওয়ার দায়িত্ব আমার উপরে আর নেই। একবার তিনি জাকাত আদায় করতে চাইলেন। কেনোনা প্রত্যেক ফরজ আদায়ের মাধ্যমে বিশেষ নৈকট্য হাসিল হয়ে থাকে। জাকাত আদায় করার উদ্দেশ্যে মাল μয় করতে লাগলেন। মালের নেসাব যখন পুরো হয়ে গেলো, তখন তিনি জাকাত ও নেসাব উভয়ই আলাহ্‌র রাস্তায় দিয়ে দিলেন। কেনোনা মকসুদ যখন হাসিল হয়ে গেলো, তখন ওই মাল আর কী কাজে আসবে? ফকীর দরবেশদের খাজানা তো কেবল আলাহ্‌র দরবার। তিনি বলেছেন, একদা মাদারিয়া সিলসিলার ১৮ কতিপয় ফকীর নাচানাচি ও আনন্দ করছিলো। সেখানে দাঁড়িয়ে যারা তামাশা দেখছিলো, তাদের মধ্য থেকে এক ব্যক্তির মনে এই খেয়াল জাগলো যে, এই বেদাতীদের মধ্যেও কি কোনো কামেল ব্যক্তি থাকতে পারে? তখন সেই ফকীরদের মধ্য থেকে এক ব্যক্তি তার কাছে এসে বললো- খাকছারানে জাঁহারাব হেকারত মুঙ্গের তু চে দানী কে দরীঁইঁ কর্দ চওয়ারী বাশাদ (এ দুনিয়ার অধমদেরকে অবজ্ঞার চোখে দেখো না। তোমার কি সবকিছু জানা আছে? এই সম্প্রদায়ের মধ্যে কোনো ছওয়ারীও তো থাকতে পারে)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কাউকে অস্বীকার করা উচিত নয়। কেনোনা হতে পারে, এই সুরতের মধ্যে হাকীকতের তাৎপর্য উদ্ভাসিত হচ্ছে)। তিনি বলেছেন, নওয়াব মোকাররম খান ১৯ খাজা মোহাম্মদ মাসুম র. থেকে বাতেনী কামালাতের ফায়দা হাসিল করেছিলেন। একদিন তাঁকে বাদশাহ্‌

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।