মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

নিসর্গে, মহানিসর্গে যাঁর নাম প্রতিনিয়ত ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, তাঁর প্রতি সারাক্ষণ মনোনিবদ্ধ করে থাকেন যাঁরা, তাঁর স্মরণে-প্রেমে মগ্ন হয়ে, উতাল- মাতাল হয়ে আপন সত্তায় প্রজ্জ্বলিত করেন অনির্বাণ বিশ্বাসের বাতি- তাঁদের কাছেই রয়েছে আমাদের সকলের, বিশ্বের সকল মানব-মানবীর মহাসফলতার বিশুদ্ধ পথ-নির্দেশনা ও পরিত্রাণ। তাঁদের প্রদর্শিত পথই সরল পথ- সিরাত্বল মুস্তাক্বীম। মহামহিম আলাহ্‌তায়ালার মহাবাণীতে একথাই বিবৃত হয়েছে এভাবে- ইহ্‌দিনাস্‌ সিরাত্বল মুস্তাক্বীম, সিরাত্বল্‌ লাজীনা আনআ'মতা আলাইহীম (আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাঁদের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো)। এটাই আলাহ্‌ সুবহানাহু তায়ালার চিরন্তন নীতি ও রীতি- তিনি মানুষকে পথপ্রদর্শন করেন মানুষের মাধ্যমে- নবী-রসুলগণের মাধ্যমে, তারপর সাহাবা, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন এবং পীর আউলিয়াগণের মাধ্যমে। পরিত্রাণাথীর্গণ এই নিয়মই মেনে চলেন। অনুসন্ধান করে ফেরেন আলাহ্‌র প্রিয় বান্দাগণের, নবী-রসুলগণের জামানায় নবী-রসুলগণকে। তারপরে আলাহ্‌র প্রিয় বান্দাগণকে। পীর-মোর্শেদদেরকে।

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।