তৃতীয় প্রকাশের প্রাক্কালে কিছু কথা বলতেই হচ্ছে। কথা হচ্ছে এই যে, কথা বলতে বলতেই কেটে যাচ্ছে আমাদের সময়। কাজ কোথায়? যদিও কাজ হয়- কিন্তু তাতে পরিশুদ্ধতা দুর্ণিরীক্ষ্য। এখলাস অনুপস্থিত। এ জামানার অধিকাংশ আলেম এখলাস অন্বেষণের প্রচেষ্টায় উদাসীন। প্রকৃত এখলাস যে পীর আউলিয়াগণের প্রবর্তিত তরিকায় সুলুক ব্যতীত সম্ভব নয় একথা হয়তো কেউ জানেন। কেউ জানেন না। কেউ জেনেও মানেন না। এর মূল কারণ সূক্ষ্ণ অথবা অসূক্ষ্ণ প্রবৃত্তিপরায়ণতা। পূর্ববর্তী জামানায় জাহেরী এলেম থেকে অবসর পাবার পর কামেলে মোকাম্মেল পীর মোর্শেদের অধীনে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হবার নিয়ম প্রচলিত ছিলো। যার ফলে আলাহ্র অলিগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সংসর্গে হাজার হাজার আউলিয়ার বিকাশ ঘটতো। মনে রাখতে হবে ঐ সমস্ত আউলিয়াগণের মাধ্যমেই এই ভূখণ্ডের বিশাল জনগোষ্ঠী পেয়েছে ইমান ও হেদায়েত। দুঃখজনক হলেও একথা না বলে উপায় নেই যে, আমাদের হাজার হাজার মাদ্রাসা, আলেম থাকা সত্ত্বেও দ্বীনি দৈন্য ঘুচছে না। আধ্যাত্মিক বৈভব বিবর্জিত ওলামায় ভরে যাচ্ছে দেশ। পরিপ্রেক্ষিতের প্রভাব তাঁদের বুকে অনড় পাথরের মতো বসে আছে। আর এই সুযোগে কাদিয়ানি ও মওদুদীরা প্রকাশ্যে ময়দানে নেমে বিভ্রান্ত করছে মানুষকে। কিন্তু ওলামারা নিশ্চুপ। কেউ কেউ কিতাব লিখেছেন বটে, কিন্তু মুখে বলতে নারাজ। জুমআর সমাবেশে ওয়াজ মহফিলে মানুষ তাদের প্রিয় আলেমগণের হুঁশিয়ারী না পেয়ে মওদুদীদেরকে জায়গা করে দিচ্ছে আমাদের মসজিদে, মাদ্রাসায়, সমাজে। উজ্জ্বল ব্যতিμম যে নেই্ত তা নয়। কিন্তু তা প্রচণ্ড খরায় সামান্য বৃষ্টিবিন্দুতুল্য। আমরা কি এ দীনতা কাটিয়ে উঠবো না? আধ্যাত্মিকতার (এলমে মারেফতের) বিরানপ্রায় বাগানে ফিরে আসবো না? আলাহ্তায়ালার আইন শিখবো শুধু? তাঁর প্রেমান্বেষী হবো না? তুষ্ট থাকবো কেবল তালেবে এলেম হয়ে? তালেবে মাওলা হবো না? বিচিত্র বৈভবের সমাবেশ 'মুকাশিফাতে আয়নিয়া' গ্রন্থটিতে। আধ্যাত্মিক পথিকবৃন্দের এ সমস্ত জেনে রাখা উচিত। মনে রাখতে হবে পড়লেই জানা পূর্ণ হয় না। আপন পীর মোর্শেদের ঘনিষ্ঠ সংসর্গে আসতে হবে। তাঁর নির্দেশনাও পুরোপুরি পালন করতে হবে। আর এই নিয়মেই দ্বীনের জ্ঞান শ্রুতি থেকে, বাক্য থেকে, মস্তিষ্ক থেকে বুকে এসে অক্ষয় অবস্থান গ্রহণ করবে। বক্ষ সম্প্রসারণের (শরহে ছুদুর) এর নেয়ামত এভাবেই অর্জন করা সম্ভব। সকল প্রশস্তি বেনেয়াজ জাত পাকের জন্যই। অপরিমেয় দরূদ ও সালাম মহানবী মোহাম্মদ স., তাঁর পরিবার পরিজন, বংশধরবৃন্দ, সহচর সমাজ এবং আউলিয়া কেরামের প্রতি। আমিন। ওয়াস্ সালাম। মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া হাকিমাবাদ, ভুঁইগড়, নারায়ণগঞ্জ।
— Page 8 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.