মুকাশিফাতে আয়নিয়া
/ 68
📝 Text 📖 PDF

আলহামদুলিলাহ্‌। 'মুকাশিফাতে' আয়নিয়া আবার প্রকাশিত হলো। আলাহ্‌পাক এই মূল্যবান গ্রন্থখানির ব্যাপক প্রসার ঘটান আলাহুম্মা আমিন। হজরত মোজাদ্দেদে আলফে সানি র. শুধু সংস্কারক নন। সংস্কারকদের নেতা। তাই তাঁর গ্রন্থাবলী অধ্যয়ন ও অনুশীলন করা সত্য দ্বীনের খাদেমগণের জন্য একান্ত জরুরী। অথচ পরিতাপের বিষয়্ত এই মহান মোজাদ্দেদের অন্তর্ধানের পরে তাঁর শিক্ষা ধারা থেকে মুসলমান সম্প্রদায় μমশঃ দূরেই সরে যাচ্ছে। ফলে সমগ্র উম্মতে মোহাম্মদী স. আজ গোত্রগত কোন্দলের পক্ষে নিমজ্জমান। অবলীলাμমে এই ফেতনার নেতৃত্ব দিয়ে যাচ্ছে দুনিয়াদার আলেম (ওলামায়ে ছুঁ), ভণ্ড সুফী এবং দুনিয়াদার রাষ্ট্রনায়কগণ। এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে খালেস দ্বীনের পাবন্দ হবার সাধনায় সবাইকে নিয়োজিত হতেই হবে। শরীয়তে মোহাম্মদী স. এর পুরাপুরি পাবন্দ হওয়া ছাড়া দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ কিছুতেই সম্ভব নয়। কিন্তু কোন প্রিμয়ায় শরীয়তের পূর্ণ পাবন্দ হওয়া যায়্ত সে সম্পর্কেও আমাদের ধারণা স্বচ্ছ হওয়া একান্ত জরুরী। আর এখানেই শরীয়ত সম্পর্কে হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর ব্যাখ্যার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হওয়া দরকার। তিনি বলেন, তিনটি উপাদানের সমন্বয়ে শরীয়ত্ত১. এলেম ২. আমল এবং ৩. এখলাস (বিশুদ্ধ নিয়ত)। এই এখলাসই এলেম ও আমলের তথা শরীয়তের প্রাণ। দ্বীনের এই প্রাণপ্রবাহ স্থায়ীভাবে অন্তরে জারী রাখবার জন্যই সুফিয়ানে কেরামের মধ্যে প্রচলিত যে কোনো তরিকায় দাখিল হতে হয়। আর একথা অনস্বীকার্য যে, যাবতীয় তরিকার মধ্যে শ্রেষ্ঠ, সহজ এবং যুগোপযোগী তরিকা হচ্ছে তরিকায়ে খাস মোজাদ্দেদিয়া। প্রতি বারের মতো এবারও আমরা এই সুউচ্চ তরিকায় দাখিল হবার জন্য প্রকৃত আলাহ্‌ অন্বেষণকারীদেরকে আহ্বান জানাই। শুধু তরিকার জন্যই তরিকা নয়্ত শরীয়তের অবিচ্ছেদ্য উপাদান 'এখলাস' অর্জনের জন্যই তরিক্তা একথা আমাদের মনে রাখতে হবে। এই দৃষ্টিভঙ্গিতে আম খাস সকলের জন্যই তরিকা গ্রহণ জরুরী। আর বিংশ শতাব্দীর এই জটিলতা জীবন যাত্রায় দ্বীনের পথে দৃঢ়তা লাভ করতে গেলে খাস মোজাদ্দেদিয়া তরিকায় কোনো বিকল্প নেই। এখনো কি আমাদের বোধোদয় ঘটবে না? এখনো কি আমরা আমাদের তরিকা বিমুখ আলেম সম্প্রদায়, পীরি-মুরিদি ব্যবসা বিস্তারে রত সুফী সম্প্রদায়, ক্ষমতালোভী রাষ্ট্রনায়কগণ এবং সমাজের সর্বস্তরের জনতাকে এই উদাত্ত আহ্বানের প্রতি সাড়া দিতে দেখতে পাবো না? আলাহ্‌পাকই সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করেন। আমরাতো তাঁরই জন্য এবং তাঁরই প্রতি আমাদের প্রত্যাবর্তন। ওয়াস্‌ সালাম। মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া।

— Page 7 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.