জানেন এবং আছারে খারেজী ১ বলিয়া মনে করেন। আর সুফিগণ এই আলমকে মাওহুম ২ হিসাবে মনে করেন এবং ধারণা ও অনুভূতি ব্যতিরেকে ইহাকে জানার কোন পন্থা নাই বলিয়া অনুমান করেন। আর সে কল্পনা এইরূপ নহে যে, উহা কেবলমাত্র ধারণার দ্বারাই সৃষ্টি হইয়াছে। যাহার ফলে ধারণা শেষ হওয়ার সাথে সাথে উহারও পরিসমাপ্তি ঘটিবে। আসল ব্যাপার আদৌ এইরূপ নয়। বরং মহান রব্বুল আলামীনের সৃষ্টির কারণ খুবই মজবুত ভিতের উপর প্রতিষ্ঠিত। তিনি ধারণার মধ্যে স্থিতিশীলতা পয়দা করিয়াছেন, যাহার ফলে উহা মওজুদের ৩ হুকুম এখতিয়ার ৪ করিয়াছে। ঐ সমস্ত বুজর্গদের অভিমত এই যে, খারিজের ৫ মধ্যে কেবল হক সুবহানাহু তা'য়ালা মওজুদ আছেন। আর আলমের স্থিতিশীল হওয়ার ধারণা কেবলমাত্র জ্ঞানের দ্বারাই এবং বাহিরে উহার স্থিতি কল্পনাপ্রসূত বৈ আর কিছুই নয়। আলাহ্ রব্বুল আলামীনের বাণ্তী আলাহর জন্য বুলন্দ ৭ মেছাল ৮ আছে। মওজুদে হাকিকী ৯ জালা শানুহু এবং মওহুমে-খারেজীর ১০ উদাহরণ হইল নকতায়ে- জাওওয়ালার ১১ ন্যায়। আর এই বিন্দুটি দ্রুতগতিতে ঘূর্ণনের কারণে যে বৃত্তটির সৃষ্টি হয়, এই কল্পিত বৃত্তটি ধারণার মধ্যে স্থিতির সৃষ্টি করে। অবশ্য প্রকৃতপ্রস্তাবে বৃত্তটির ধারণা কল্পনাপ্রসূত মাত্র। অন্যথায়, কেবল ঐ বিন্দুটিই মওজুদ। মাশুকের গোপন ভেদ-এমন মেছাল যেনো উহা অন্যকিছু-অপরের হাল বস্তুতঃ আলম ১২ হইল অপ্রকৃত বস্তুর সমন্বয় মাত্র, তম্মধ্যে প্রকৃত স্থিতিশীল বস্তুর কোন সম্পর্ক নাই। আর উহার সম্পর্ক হইল জাতে মওহুবের ১৩ সহিত। পূর্ণ আরিফ এই মারেফাতই ১৫ পেশ করেন এবং উহাকে পূর্বশর্ত হিসাবে স্থাপন করেন। আর এই জাতে মওহুবের বেঁ-চুনী হইতে কোন অংশ লাভ হইবে না। যেমন এ সম্পর্কে আলোচনা অন্য মকতুবে করা হইয়াছে। আর যখন বেঁ-চুনরি সহিত সম্পর্ক স্থাপন করে; জ্ঞান ও দর্শনের বাহিরে যায় এবং বুদ্ধি ও ধারণার বহিভূর্ত কাজ করে; তখন শুভবুদ্ধি যতই চেষ্টা করুক না কেন কিছুই লাভ করিতে সক্ষম হয় না। বরং যত দ্রুতই সে ধাবিত হইয়া যত দূরেই যাক না কেন, কোন কিছুরই সে সন্ধান পাইবে না। কেবল পাইবে ছুম্মাল অরা, আল-অরা ১৬। জওহরীয়াত ১৭ ও ইমকান ১৮ হওয়া সত্ত্বেও, তন্মধ্যে ঐ হুকুম অবশিষ্ট নাই। উহা নিস্তীর ১৯ হুকুম ব্যতীত অন্য কোন হুকুম কবুল করে না। ১. বাহিরের প্রভাবের ফলশ্রুতি, ২. কাল্পনিক। ৩. স্থিতিশীল থাকার। ৪. গ্রহণ। ৫. বাহিরের। ৬. অবশিষ্ট। ৭. সুউচ্চ। ৮. সদৃশ, উদাহরণ। ৯. মহান আলাহর প্রকৃত অবস্থান। ১০. কল্পনায় কোন কিছুর অবস্থান সম্পর্কে ধারণা করা। ১১. সঞ্চারিত বিন্দু। ১২. সৃষ্টি জগত। ১৩. নিছক-জাত আলাহতায়ালা। ১৪. আলাহর পরিচয় লাভকারী। ১৫. আলাহ পরিচিতি। ১৬. পরে আরও পরে। ১৭. দূরে আরও দূরে (অভিষ্ট বস্তু) ১৮. সম্ভাব্য ১৯. অস্তিত্ব হীনতা, শূন্যতা।
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।