এমন মোটা-তাজা বানাইয়া দিন, যাহাতে সমস্ত দোজখ পরিপূর্ণ হইয়া যায় এবং কোন গোনাহ্গারের স্থান যেন সেখানে সংকুলান না হয়। আর যেন কোন গোনাহ্গারকে শাস্তি না দেওয়া হয়।" আর কথা আছে, "সন্তান-সন্তুতি পিতা- মাতার সন্তুষ্টির কারণ।" হজরত শায়েখের সন্তান-সন্তুতিদের নিকট ইহা কাম্য। তোমরা নিশ্চিতরূপে জান যে, তাঁহার আগমন ফকীরদের জন্য সত্যিই খুশীর ব্যাপার। হক সুবহানুহু তায়ালা আপনাকে সন্তুষ্ট রাখুন এবং বুজর্গ পিতা- পিতামহের তরিকার উপর সুদৃঢ় থাকার তৌফিক এনায়েত করুন (আমিন)।
মুকাশিফা- আটাশ জানিয়া রাখ! এই দুনিয়া আমলের স্থান, ইহা আরাম আয়েশের ঘর নয়। তোমার উচিত যথাসাধ্য চেষ্টার দ্বারা আমলে লিপ্ত থাকা। তুমি তোমার আরাম-আয়েশকে দূরে সরাইয়া রাখিবে। তোমার জবানকে সদাসর্বদা "লা ইলাহা ইলালাহ" জিকিরের দ্বারা ব্যস্ত রাখিবে। আর কোন সময়ই জিকির ব্যতীত অতিবাহিত করিবে না। আরও জানিয়া রাখ, অন্তরের সহিত মুখের জিকির গোপনভাবে করিবে। যদি সম্ভব হয়, তবে এই কলেমার জিকির প্রত্যহ পাঁচ হাজার বারের কম করিবে না। আর যত বেশী সম্ভব করিতে পার, কোন আপত্তি নাই। অলসতাকে শত্রুসম জ্ঞান করিবে। আমল করা চাই! আমল করা চাই! আমল করা চাই!!!
মুকাশিফা-ঊনত্রিশ এই বিষয়ে কোন সন্দেহ নাই যে, এই সৃষ্টিজগতের স্রষ্টা হইলেন হক সুবহানাহু। আর তিনিই উহাকে স্থিতিশীল রাখিয়াছেন। বস্তুতঃ চিরস্থায়ী ব্যাপারের সম্পর্ক হইল, আখেরাতের অনন্ত শান্তি ও শাস্তির সহিত। যে সম্পর্কে সত্য সংবাদদাতা রসুলুলাহ স. সংবাদ দিয়াছেন। জাহেরী আলেমগণ এই সৃষ্টিজগতকে মওজুদে খারেজী ১ হিসাবে ১. বাহিরে অবস্থিত