মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

সুব্‌হানালাহি ওয়া বিহামদিহি! যদি কেহ হাজারও গুণের অধিকারী হন, আর তিনি যদি এতো গুণধারী হওয়া সত্ত্বেও বাহ্যতঃ একটি দোষের অধিকারী হন, তখন এক ধরনের লোক তাহাদের স্বভাব অনুযায়ী ঐ ব্যক্তির একটি দোষের কারণে তাহার হাজার গুণাবলীকে আস্তা কুড়ে নিক্ষেপ করে এবং তাহার দোষত্রুটি বর্ণনায় লিপ্ত হয়। আর তাহারা ইহাও জানে না যে, ঐ ত্রুটিটি আসলে ত্রুটি নয়। বরং উহা জ্ঞানে পরিপূর্ণ। এইরূপ কথা, যাহার বাহ্যিক অর্থ অন্যরূপ কিতাব, সুন্নত ও মাশায়েখে তরিকতের কথার মধ্যে অনেক আছে। ইসলামে ইহা প্রথম ঘটনা নয়। এতটুকু জানাই যথেষ্ট যে, ঐ ব্যক্তি যিন্দিক, যে নিজেকে নবী হইতে উৎকৃষ্ট ও উত্তম মনে করে এবং নবী আ.কে কোন কাজে তাহার অনুসারী মনে করে। হকতায়ালা সুবহানাহু ইহাদের প্রতি ইনসাফ করুন। করেনা উচ্চারণ রুমী কুফরীর বাণী; কুফরী বালা দেয় তারে এনকার আনি। আমি সন্দিগ্ধ ব্যক্তিটিকে বন্ধু মনে করি এবং কবুলকারী হিসাবে খেয়াল করি। সে ব্যক্তি অস্বীকার করার সাহস কি করিয়া পাইল এবং কি করিয়া গোমরাহীর রাস্তা গ্রহণ করিল? আর যে প্রশ্ন শত্রুতাবশতঃ করা হয়, উহা জবাবের যোগ্য নয়। কিন্তু তুমি যেহেতু আমাদের সহিত সম্পর্কিত, সেই জন্য ইহার জবাব দেওয়া হইল। আলাহ্‌ সুবহানুহু সত্য কথার এলহাম প্রদানকারী এবং তাঁহার দিকেই প্রত্যাবর্তনের স্থান।

মুকাশিফা-সাতাশ মুহ্‌তারাম! হাদীসে কুদসীতে আছে, "সৃষ্টিজগত আমার পরিবার।" যখন সমস্ত মখলুকাত তাঁহার পরিবার, তখন তাহাদের প্রতি এহসান ১ করা মাওলা জালা শানুহুর কতই না সন্তুষ্টির কারণ। কেননা ইহা আলাহ্‌তায়ালার পরিবারের প্রতি এহসান স্বরূপ। আর এইজন্য কথিত আছে যে, তোমাদের বুজর্গ পিতামহ হজরত শায়েখ কাদ্দাসা সিররুহ মখলুকাতের প্রতি তাঁহার এই কামালে শফকত ও মেহেরবানির কারণে, দোয়া করিতেন, "ইয়া আলাহ! আপনি আমার শরীরকে ১. অনুগ্রহ। ২. পূর্ণ দয়ার্দ্রতা।

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।