মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

সহিত সম্পৃক্ত এবং কামালাতে আহমদী স. আসমান এবং উহার অধিবাসীদের সহিত সম্পর্কিত। আর যখন রসুলুলাহ স. এর ইনতেকালের এক হাজার বৎসর পূর্ণ হয়, যাহা সময়ের ব্যষ্টি মাত্র, এই সময়ে কার্যμমের পরিবর্তনের ফলে তাঁহার স. সম্পর্ক জমিনের অধিবাসীদের সহিত ক্ষীণ হয়। এই সময়ে কামালাতে আহমদী বিকশিত হইতে থাকে এবং উহার জ্ঞান ও পরিচিতির প্রকাশ শুরু হয়। এইরূপ হওয়াতে সন্দেহের কি আছে? সন্দেহবাদীদের এইরূপ সন্দেহ পোষণের কারণই বা কি? যেখানে হকীকত অবস্থিত, সেইখানে তো কোন সময়ের প্রবাহ ও পরিবর্তনের কথা বলা হয় নাই। এখন প্রশ্ন হইতে পারে, হকীকতের অর্থ কি এবং পবির্তনের উদ্দেশ্য কি? ইহার জবাব এই যে, হকীকতের কোন পরিবর্তনই হয় না, বরং ইহা এক পূর্ণতা হইতে অন্য পূর্ণতার প্রতি পরিবর্তিত হয় এবং এক রং হইতে অন্য রংয়ে রঞ্জিত হয়। এই বর্ণনার দ্বারা এ সমস্ত প্রশ্নের সমাধান হইয়া গেল, যাহা পূর্বে করা হইয়াছে। ইহার আসল উদ্দেশ্য হইল স্বীয় হকীকত। অন্যথায় বছরের কথা কেন? আর এইরূপ কেন বলা হইয়াছে যে, হাজার বছরের দোয়া কবুল হইবে? ইহা এইজন্য যে, হকীকতে আহমদীর স. আবির্ভাব হইবে। এখন হাজার বছরের উপকারের বিষয় পরিষ্কার হইয়া গেল। দ্বিতীয়তঃ সন্দেহের বিষয় হইল সাবাহাত ১ ও মালাহাতের ২ অর্থ কি? আমাদের নবী মোহাম্মদ স. ও হজরত ইবরাহীম খলীলুলাহ আ. ইহার ধারক ছিলেন, না তাঁহারা উহা একত্রিত করান? ইহার জবাব এই যে, সাবাহাত ও মালাহাতের দ্বারা ঐ সাবাহাত ও মালাহাত বুঝানো হইয়াছে, যে সম্পর্কে নবী করীম স. এরশাদ করিয়াছেন "আমার ভাই ইউসুফ সাবীহ্‌ ছিলেন এবং আমি মালীহ।" তিনি স. মালাহাতকে নিজের সহিত এবং সাবাহাতকে হজরত ইউসুফ আ. এর সহিত সম্পর্কিত করিয়াছেন। এই মালাহাত তিনি হজরত খলীলুলাহ আ. হইতে লাভ করিয়াছেন। যদি কোন খাদেম খেদমতের দ্বারা তাহার সৌন্দর্যবান মনিবের সুন্দর কাজগুলিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে, তবে এই সৌন্দর্যের অধিকারী ব্যক্তির দোষ কি? আর সুন্দরভাবে খেদমত করাতেও ক্ষতি কি? খাদেমদের মনিবের খেদমত করার মধ্যেই তো মনিবের সম্মান প্রকাশ পায় এবং তাহার উচ্চ মর্তবার সন্ধান পাওয়া যায়। যে মনিবের কাছে তাহার খেদমত ও সাহায্যের জন্য কোন খাদেম থাকে না, তাহার অবস্থা তো ঐ বাদশাহের মত যাহার প্রাচুর্য আছে, কিন্তু তাহার নিকট কোন ফৌজ বা লশকর নাই।

১. চোখ ধাঁধানো সৌন্দর্য। ২. চিত্তঞ্জয়ী লাবণ্য।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।