মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশিফা-ছাব্বিশ

প্রিয় ভাই খাজা মোহাম্মদ হাশিম একদা জিজ্ঞাসা করেন যে, কোন কোন বুজর্গ এই দুইটি ব্যাপার সম্পর্কে সন্দেহ পোষণ করেন। যাহার একটি হইল হাজার বৎসর পরে হকীকতে মোহাম্মদী, হকীকতে আহমদীতে পরিণত হন। এ সম্পর্কে আলোচনা নিম্নে করা হইল। এই আলোচনায় এই দুইটি এসেমের নামকরণের সার্থকতা প্রমাণিত হইবে। আলোচনার শেষে কোনরূপ সন্দেহের অবকাশ থাকে কিনা উহা লক্ষণীয়। দুইটি নামবিশিষ্ট কোন ব্যক্তি, যদ্‌দ্বারা দুইটি বিশেষ কামালাতে উদ্দেশ্য যদি উহাদের একটির পর অন্যটি দীর্ঘদিন পরে প্রকাশিত হয়, তবে উহাতে আপত্তির কি থাকিতে পারে? আর এক কামালাত হইতে অন্য কামালাত পর্যন্ত উন্নতি করে, (যাহা স্বভাবতই তাহার মধ্যে লুপ্ত আছে) তবে ক্ষতি কি? অবশ্য তথাকথিত দার্শনিকদের মতবাদ এই যে, তাহারা সৃষ্টির আদিতে কার্যতঃ সমস্ত কামালাত অর্জিত হওয়ার পক্ষপাতী এবং প্রচেষ্টার দ্বারা কর্মের দিকে উন্নতি করাকে তাহারা বৈধ মনে করেন না। তাহাদের এইরূপ ধারণার মূল কারণ হইল তাহারা স্থূলদৃষ্টিসম্পন্ন। যে ব্যক্তির দুইটি দিন একইরূপ হয়, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূত। এই কারণেই সম্ভবতঃ হজরত ঈসা আ. যিনি রসূলুলাহ স. এর আবির্ভাবের এক হাজার বৎসর পরে (কোন এক সময়ে) পুনরায় নাযিল ৩ হইবেন, তিনি নবী করীম স.কে আহমদ নামে স্মরণ করিয়াছেন এবং তিনি স্বীয় কওমকে রসূলুলাহ স. এর আগমনবার্তা সম্পর্কে সুসংবাদ এই 'আহমদ' নামেই দিয়াছেন, যাহা ঐ এসেমের ৪ দওলতের ৫ যুগ ছিল। অন্যথায় এই অপ্রসিদ্ধ নামের স্মরণের সার্থকতা কি হইতে পারে? যদ্‌দ্বারা সৃষ্টজীবেরা সন্দেহে আপতিত হইবে এবং ঐ অপ্রচলিত এসেমের দ্বারা ঐ ব্যক্তির সন্ধান পাইবে না? বস্তুতঃ ইহার দ্বারা ধারণা করা উচিত যে, রসূলুলাহ স. জমিনে মোহাম্মদ স. এবং আসমানে আহমদ স. নামে পরিচিত। কেননা কামালাতে মোহাম্মদী স. জমিনবাসীদের

১. নামের। ২. পুর্ণতা প্রাপ্তি। ৩. অবতরণ। ৪. নামের। ৫. সমৃদ্ধির

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।