মূল উৎস স্বরূপ। যাহা আসমা, সিফাত, শূয়ূন ও ইতিবারকে ১ একত্রিতকারী এবং উহা সমস্ত মর্তবার মূলের একত্রিতকারী। আর এই মূল জাতী-ইতিবারের সমাপ্তির শেষ প্রান্ত অর্জিতজ্ঞানের সহিত সম্পর্কিত। অতঃপর যদি সায়ের ২ হয়, তবে উহা সাক্ষাৎ-জ্ঞান সদৃশ। আর এই প্রথম তা'আয়য়ূন সমস্ত বেলায়েতের শেষপ্রান্ত। চাই উহা বেলায়েতে কোবরা হউক বা বেলায়েতে উলিয়া যাহা ফেরেশতাদের সহিত সম্পর্কিত। আর ইহা সমস্ত আম্বীয়ায়ে কিরাম ও ফেরেশতামণ্ডলীর জন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এই মাকামে এইরূপ অবস্থার সৃষ্টি হয় যে, তা'আয়য়ূনে-উলা সম্ভবতঃ ঐ হকীকতে মোহাম্মদী, যাহার সম্পর্কে মাশায়েখগণ বর্ণনা করিয়াছেন। তখন আমি জানিতে পারি যে, না উহা তাহা নয়। বরং হকীকতে মোহাম্মদী অন্য জিনিস, যে সম্পর্কে পূর্বে আলোচিত হইয়াছে। কাজেই এই শহরের উপরে যে সায়ের হয়, উহা কামালাতে নবুওয়াতের সায়ের যাহা আম্বীয়া আ.গণ স্বতঃস্ফূর্তভাবে লাভ করিয়াছেন। আর কামেল অলিগণ তাঁহাদের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে উহা অর্জন করেন। আর এই কামালাতে মৃত্তিকার একটি বিশেষ অংশ রহিয়াছে। মানবদেহের সমস্ত অংশ, চাই উহা আলমে আমরের অন্তভুর্ক্ত হউক বা আলমে খালকের সবই এই মাকামে ঐ পবিত্র মাটির অনুসারী। আর মাটির দেহের প্রাধান্য ফেরেশতাদের উপর এইরূপে হাসিল হইয়াছে। কারণ এই যে, মানুষের সৃষ্টি বিশেষভাবে মৃত্তিকার সহিত সম্পর্কিত। যদিও সৃষ্টির মূল পদার্থ চতুষ্টয়ের (আগুন, পানি, মাটি ও বাতাস) কামালাত, কামালাতে মুতমাইন্নার উপরে, যেমন সে সম্পর্কে পর্যালোচনা করা হইয়াছে; তথাপিও মুতমাইন্না এই বেলায়েতের মাকামের সহিত এবং 'আলমে আমরের সহিত সম্পর্কিত থাকার কারণে মত্ততাপূর্ণ। আর তন্মধ্যে ইসতিগরাকের মাকামে ৪ অবশ্যই বিরোধিতার কোন ক্ষমতা নাই। আর মৌলিক পদার্থের সম্পর্ক যেহেতু নবুওয়াতের মাকামের সহিত অধিক, সেইজন্য উহার মধ্যে নিষ্কলুষতার প্রভাব অধিকতর। অবশ্য কিছু কিছু উপকার ও ফায়দা হাসিলের জন্য উহার মধ্যে কখনও কখনও বৈপরীত্যও লক্ষ্য করা যায়, যাহা উহার সহিত সম্পর্কিত।
১. আলাহ্তায়ালার গুণাবলীর মূল ২. আত্মিক ভ্রমণ। ৩. প্রথম তাআয়য়ূন। ৪. আলাহ প্রেমে বিভোর হওয়ার স্তরে।