মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

শুধু এতুটুকু বলা যায় যে, এসমে-জাহেরের সায়ের হইল সিফাতের সায়ের 1, যেখানে আলাহ্‌তায়ালার জাতের সহিত কোনরূপ সম্পর্ক নাই। আর এসমে বাতেনের সায়ের যদিও আসমার সায়ের, কিন্তু ইহা আলাহ্‌র জাতের সহিত সম্পৃক্ত। আসমা ২ সায়েরের রংয়ে রঞ্জিত, যাহার পশ্চাতে আলাহ্‌তায়ালার জাত বিদ্যমান। যেমন এলেমের ৩ (সিফাত) মধ্যে জাত বিদ্যমান নাই কিন্তু আলীম (এসেম) এর মধ্যে জাত বিদ্যমান; যাহা এলেমের পর্দার অন্তরালে অবস্থিত। কেননা, আলীম (মহাজ্ঞানী) সেই জাত (সত্তা) যিনি জ্ঞানের অধিকারী। কাজেই এলেমের মধ্যে সায়ের হইলু এসমে জাহেরে সায়ের সদৃশ এবং আ'লীমের মধ্যে সায়ের হইলু এসমে বাতেনের মধ্যে সায়েরের অনুরূপ। ইহার উপর সমস্ত সিফাত ও আসমাকে অনুমান করা যায়। ঐ সমস্ত আসমা যাহার সম্পর্ক এসমে- বাতেনের সহিত, উহাই আমাদের নবী হজরত মোহাম্মদ স. এর সৃষ্টির মূল উৎস। এই পার্থক্যকে সামান্য মনে করিবে না এবং বলিবে না যে, এলেম হইতে আলীম পর্যন্ত রাস্তা খুবই নিকটবর্তী। মনে রাখিবে, কখনও এইরূপ নয়। বরং যে দূরত্ব জমিন হইতে আরশ পর্যন্ত বিদ্যমান, সিফাত ও এসেমের সায়েরের দূরত্বের তুলনায় ইহা বিন্দু তুল্য। এসমে বাতেনের সায়েরের উদাহরণ হইল অতল সমুদ্রের মতো। ইহা বর্ণনায় খুব কাছে মনে হইলেও অর্জন করা খুবই কঠিন। ইহা আলাহ্‌তায়ালার ফজল (অনুগ্রহ), তিনি যাহাকে ইচ্ছা ইহা প্রদান করেন। আর আলাহ্‌ খুবই অনুগ্রহশীল। এসমে জাহের ও এসমে বাতেনের দুইটি ডানা লাভের পর, রূহানী উড্ডয়নের মাধ্যমে যখন আমার উরুজ ৫ লাভ হয়, তখন আমার মনে হইতে থাকে যে, আসলে এই উন্নতি আমার দেহের আগুনের অংশের, আর ইহার সহিত পানি, বাতাস, সম্মানিত ফেরেশতা ও নবী করীম র.ও সংযুক্ত। এই সায়েরের সময় আমাকে দেখান হয় যে, আমি যেন একটি রাস্তায় সায়ের করিতেছি, আর অত্যধিক চলার কারণে ক্লান্ত হইয়া পড়িয়াছি। এই সময় আমার হাতে একখানি লাঠি ছিল, যাহার উপর ভর করিয়া আমি চলিতেছিলাম, কিন্তু রাস্তা ছিল খুবই দুর্গম, যাহার ফলে চলা ছিল খুবই কষ্টসাধ্য। আর এ চলার সময় আমি চলার পথে প্রাপ্ত প্রত্যেকটি জিনিসকে আঁকড়াইয়া ধরিতেছিলাম, যাহাতে আমার চলার ধারায় গতির সঞ্চার হয়। আর এই সময় চলা ছাড়া আমার জন্য আর কোন গত্যন্তর ছিল না। বিশেষ একটি সময় পর্যন্ত আমার এই সায়ের জারী থাকে; এমতাবস্থায় আমি একটি শহরের দ্বারপ্রান্তে উপনীত হই, যাহা অতিμমের পর আমি সেই শহরে প্রবেশ করি। তখন আমার মনে হইতে থাকে যে, এই শহরটি হইল সৃষ্টির ১. আলাহর গুণরাজির মধ্যে ভ্রমণ, ২. আলাহ্‌তায়ালার নামাবলী, ৩. জ্ঞানের, ৪. মহাজ্ঞানী, ৫. উর্ধ্বে গমন।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।